গতকাল ছিল রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচন। এই উপনির্বাচনে করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে চরম হেনস্থা করা হয় তৃণমূলের কর্মীদের পক্ষ থেকে। তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় এবং লাথি মেরে জঙ্গলে ফেলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে গতকাল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেন। পার্থ বাবু বলেন, ‘লাথিটা কার সেটা দেখতে হবে! বিজেপির নাকি সাধারণ মানুষের।’ গতকাল বিকেলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওরা তো ভোট দিতেই জানে না। নিজের স্ত্রীকে দেখিয়ে দিতে হয় কিভাবে ভোট দেবে।’
গতকাল রাজ্যের তিন বিধানসভায় উপনির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তি হয়। এর মধ্যে করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর করে জঙ্গলে ফেলে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে রক্ষা করেন। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে বিজেপি অভিযোগ করেছে। আজ বিষয়টি সংসদে তোলা হবে বলেও জানানো হয়েছে বিজেপির তরফে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…