কলকাতা : করোনার আগে মেট্রো ষ্টেশনের ছবিটা ছিলো একেবারেই আলাদা। মেট্রো ঢুকতে না ঢুক্তেই হুড়মুড়িয়ে মানুষের ছুটে আসা, এরপর বসার জন্য মারামারি। বস্তে না পারলে ক্ষোভ প্রকাশ বা অযথা টিপ্পনী কাটা এসব ছিলো জলভাত ব্যপার। কিন্তু করোনা বুঝিয়ে দিয়ে গেলো যখন যেমন তখন তেমন। তাই সামাজিক দূরত্ব বজায় রেখেই মেট্রোতে চলাচল করছে মেট্রো যাত্রীরা। তবে গতকালের তুলনায় আজ মেট্রোর দ্বিতীয় দিনে অফিস টাইমে যাত্রীদের ভিড় অনেকটাই বেশি ছিল।
সামনে ফাঁকা সিট, তাও দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা সিটে লাল রঙের ক্রস চিহ্ন মেনে সামাজিক দূরত্ব বজায় রাখছেন প্রত্যেকেই। তবে কালকের তুলনায় আজ কিছু যাত্রীকে ই-পাস সংগ্রহে সমস্যায় পড়তে দেখা যায়। ইপাসের বুকিং ফুল হয়ে যাওয়ায় অনেক যাত্রী তা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।
গতকালই দেখা গিয়েছে মেট্রোয় চাপার জন্য অসংখ্য যাত্রীর কাছে অ্যাপ ডাউনলোড করার মতো উপযুক্ত মোবাইল ছিলো না। বা কারোর ছিলো না হাই স্পিড ইন্টারনেট। আবার অনেকের আধুনিক মোবাইল ফোন থাকলেও তারা মেট্রোয় নিয়মিত যাত্রী নন বলে স্মার্ট কার্ড করান নি। আবার এসব পেড়িয়ে যাঁদের সব আছে, তাঁরা স্টেশনে এসেও অন্যের সাহায্যে অ্যাপ ডাউনলোড করতে গিয়ে দেখলেন মেট্রো সার্ভার-ই ডাউন।
সব মিলিয়ে মেট্রো রীতিমতো কালঘাম ছুটেছে কলকাতাবাসীর। জানানো হয়েছিলো যাদের স্মার্ট কার্ড আছে কিন্তু ব্যালান্স নেই তাঁরা মেট্রো স্টেশনের কাউন্টার থেকে রিচার্জ করাতে পারবেন। আর দ্বিতীয় আরো স্পষ্ট হয়ে গেলো নিউ নর্মালে মেট্রো চালানোর পরিকল্পনা অনেকটাই মুশকিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…