Categories: বিনোদন

Pathaan Box Office: তৃতীয় দিনেই বক্স অফিসে মন্থর ‘পাঠান’, রেকর্ড ভাঙল না কেজিএফ-বাহুবলীর

দীর্ঘ চারবছর পর বড়পর্দায় শাহরুখ খান। উচ্ছ্বাসে ভাসছে সমগ্র দর্শকমহল। পাশাপাশি আবেগের বাঁধ ভেঙেছে ভক্তদেরও। গত ২৫’শে জানুয়ারি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে কিং খানের ‘পাঠান’। বেশ কিছুদিন ধরেই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনার ঝলক নজরে এসেছে সকলের। ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর শুধুমাত্র ভারতে প্রথম দিনেই বক্সঅফিসে ৫৪ কোটির ব্যবসা করেছে। গোটা বিশ্বের নিরিখে সেটি অতিক্রম করেছে ১০০ কোটি।

দীর্ঘ প্রতীক্ষিত এই ছবি দ্বিতীয় দিনে অতিক্রম করেছে ৭০ কোটি। তবে তৃতীয় দিনে এসেই বক্সঅফিসে মন্থর ‘পাঠান’। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালার মতে, ছবি মুক্তির তৃতীয় দিনে ভারতের নিরিখে এই ছবি বক্সঅফিসে ৩৪ থেকে ৩৬ কোটি টাকার ব্যবসা করেছে। আর এই পরিমাণ প্রত্যাশা অনুযায়ী যে যথেষ্ট কম, তা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না। একাধিক বিশেষজ্ঞদের মত, ছুটি না থাকার কারণেই বক্সঅফিসে তৃতীয় দিনে কম ব্যবসা করেছে এই ছবি। তবে এখনো আশাবাদী ছবির সমস্ত কলা কুশলীদের পাশাপাশি সমগ্র ভক্তমহল।

তৃতীয় দিনে ‘পাঠান’ কম ব্যবসার নিরিখে রেকর্ড ভাঙতে পারেনি কেজিএফ-বাহুবলীর মতো ছবির রেকর্ড। খুব স্বাভাবিকভাবেই এটি প্রত্যাশার বাইরে ছিল অনেকেরই। উল্লেখ্য, মুক্তির পর তৃতীয় দিনে
বাহুবলী ২ – ৪৬.৫ কোটি
কেজিএফ – ৪২.৯ কোটি
সাঞ্জু – ৪৬.৭১ কোটি
দঙ্গল – ৪১.৩৪ কোটি
টাইগার জিন্দা হে – ৪৫.৫৩ কোটি ব্যবসা করেছিল।
তবে সেইসমস্ত রেকর্ড ভাঙতে পারল না কিং খানের ‘পাঠান’। আপাতত সেই নিয়েই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে। চর্চা চলছে কিং খানের সমগ্র অনুরাগীমহলেও, যার একাধিক ঝলক মিলবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026