Vande Bharat: হাওড়া থেকে চালু হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস, কত হবে ভাড়া?

এবার পশ্চিমবঙ্গ পেতে চলেছে তার চতুর্থ বন্দে ভারতে এক্সপ্রেস ট্রেন। আগস্ট মাসেই আসতে চলেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পশ্চিমবঙ্গের জন্য। এই বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পরিষেবা দেবে বলেই জানাচ্ছে ভারতীয় রেলওয়ে। এর আগে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি এবং হাওড়া থেকে পুরী এই তিনটে রুটে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা শুরু করেছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে বিহারের রাজধানী পাটনা পর্যন্ত যাবে।

পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত হবে তা নিয়ে এখনো পর্যন্ত ভারতীয় রেলওয়ে কিছু না জানালেও, দূরত্ব দেখে মনে করা হচ্ছে এই ট্রেনের ভাড়া এসি এক্সিকিউটিভ চেয়ারকার-এর জন্য হবে ২৬৫০ টাকা। অন্যদিকে এসি সাধারণ চেয়ার কারের জন্য ভাড়া হবে ১৪৫০ টাকা। এই টিকিটের দামে যাত্রীদের জন্য অতিরিক্ত খাবার সরবরাহ করা হবে বলে জানা যাচ্ছে।

ভারতীয় রেলের একজন কর্মকর্তা বলেছেন যে ভারতীয় রেলের হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শুরু করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। ট্রেনের সময় এবং ভাড়া নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা চলছে। ট্রেনের ট্র্যাক নিয়ে কাজ করছে রেল। অন্যদিকে আসানসোল হাওড়া এবং পাটনা অঞ্চলের ট্রেনের লাইন আরো উন্নত করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মোট ৫৩৫ কিলোমিটার পথ অতিক্রম করবে বলে জানা যাচ্ছে এবং এই পথ যেতে ট্রেনটির ৭ ঘন্টা মত সময় লাগবে। তবে এই সময়ের মধ্যে যাত্রা সম্পূর্ণ করতে ট্রেনের ৯০ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটার গড় গতি থাকতে হবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সর্বাধিক ১৬০ কিলোমিটার গতিবেগ যেতে সক্ষম হলেও অত গতিবেগে কোন রুটে ট্রেন চালানো সম্ভব নয়। পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে আসানসোল এবং জসিডি স্টেশনে এই ট্রেন দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026