সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে অক্ষরা সিং ও পবন সিংকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
অক্ষরা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘লকার মে জাওয়ানি’ এই গানের তালেই পর্দায় পবন সিংয়ের সাথে লন্ডনের রাস্তাতেই অন-ক্যামেরা রোমান্টিক হতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ভিডিওতে বোল্ড পোশাকেই ছিলেন অভিনেত্রী। আর বিদেশের রাস্তায় তাদের সেই রোমান্টিক দৃশ্য যে দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছিল তাদের, তা গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। আবারো রইল সেই ভিডিওই, দেখে নিন।
‘ইয়াশি মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৪ বছর আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৩ কোটির কাছাকাছি মানুষের কাছে। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘মা তুঝে সালাম’এর। এই গানের কথা দিয়েছিলেন মনোজ মাতলাবি। গানে কন্ঠ দিয়েছিলেন স্বয়ং ছবির অভিনেতা পবন সিং ও অভিনেত্রী অক্ষরা সিং। সুর দিয়েছিলেন অবনীশ ঝাঁ। সম্প্রতি পুরনো এই জনপ্রিয় ভোজপুরি গানের ভিডিওটির সূত্র ধরেই নেটমাধ্যমের পাতায় ভোজপুরি দর্শকদের অধিকাংশের মাঝে চর্চায় এই অনস্ক্রিন হিট তারকা জুটি। যাদের পুনরায় একসাথে দেখে খুশি তাদের ভক্তরাও। সেই ঝলক অবশ্য রয়েছে কমেন্টবক্সেই।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…