ভোজপুরি সিনেমার পাওয়ার স্টার পবন সিং প্রথম ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একজন গায়ক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। ২০০৪ সালে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। একাধিক মিউজিক ভিডিও এবং ফিল্মের মাধ্যমে ভোজপুরি দুনিয়াতে একটা আলাদা জনপ্রিয়তা তৈরি করে নিয়েছেন তিনি। নিজের পায়ের তলার জমি শক্ত করতে অনেক পরিশ্রম করতে হয়েছে পবনকে। আদতে কিন্তু ভোজপুরি তার মাতৃভাষা নয়। বলতে গেলে ভোজপুরি ভাষাটি শিখে তারপরেই তাকে অভিনয় করতে হয়েছে। বর্তমানে নিরাহুয়া এবং খেসারি লাল যাদবের মতো তারকাদের সঙ্গে তিনি টক্কর দিলেও, আদতে তিনি উত্তর ভারতের নন। তিনি একজন রাজপুত এবং তার জন্ম হয়েছিল বিহারের আরা জেলায়। ফলে ভোজপুরি তার কাছে তথাকথিত একটা অন্য ভাষা ছিল। তবে ফিল্মে আত্মপ্রকাশ করার পর থেকেই ভাষা শেখা শুরু করেন তিনি। এমনিতেই তার মধ্যে গান গাওয়ার এবং অভিনয় করার একটা দক্ষতা ছিল। সেই কারণে ভোজপুরি দুনিয়ার হিরোদের তালিকায় প্রথম সারিতে চলে আসতে তার খুব একটা বেশি সময় লাগেনি। তার ক্যারিয়ারের গোড়ার দিকের বেশ কিছু ছবি এখনো বেশ জনপ্রিয়। এর মধ্যেই একটি জনপ্রিয় ভোজপুরি সিনেমা হল বাজরাং।
এই ছবিটি রিলিজ হয়েছিল ২০১৩ সালে। বজরং ছবিতে প্রথমবার পবন সিং এর বিপরীতে অভিনয় করেছিলেন অক্ষরা সিং। যথেষ্ট হিট হয়েছিল এই দুটি এবং এই ফিল্মের গান কোমর লচকাবে লু এখনো ভোজপুরি দুনিয়ার সবথেকে জনপ্রিয় গান গুলির মধ্যে একটি। ২০১৭ সালে একটি ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই গানটি নতুন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সম্পূর্ণভাবে গ্রামীণ পটভূমিকায় এই গানটি শুট করা হয়েছে। এই গানটিতে একটি কমলা রঙের শিফন শাড়ি এবং গয়না পড়ে রয়েছে অক্ষরা সিং। অন্যদিকে, পবন সিং এর পরনে রয়েছে সাদা রংয়ের সার্ট এবং ট্রাউজার।
সব মিলিয়ে এই গানটি একটি দারুন এন্টারটেইনিং গান। ভোজপুরি দুনিয়ার সবথেকে বড় রসদ হলো বিনোদন এবং সেই দিকে এই গানে কোন কার্পণ্য নেই। এই গানটি গেয়েছেন পবন সিং নিজে। ইতিমধ্যে ৬৩ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। অনেকেই এই গানটির জন্য বেশ নস্টালজিক। ওয়েব মিউজিক ভোজপুরি থেকে এই গানের ভিডিওটি আপলোড হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক এই গানের ভিডিওটি আরো একবার।
Joanna and Chip Gaines took their five children on a snowy spring break trip to…
Luke Grimes, star of Yellowstone and its spinoff Marshals, has traded Los Angeles for Montana.…
Dree Hemingway, who plays a young Daryl Hannah in FX’s Love Story: John F. Kennedy…
Bella Hadid continued her transition into a more understated fashion era at the Vanity Fair…
After the final Oscars were handed out, Hollywood’s elite headed to the Vanity Fair Oscars…
Season 29 of The Voice entered its Battle Rounds on March 16, but fans noticed…