ভোজপুরি

“সব ধন খাই জানা হো” গানে শিখা মিশ্রর সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স পবন সিংয়ের, ভাইরাল ভিডিওটি দেখুন

ভোজপুরি গান এখন শুধু ইউপি এবং বিহারে নয়, সারা ভারতেই খুবই পছন্দ করা হয়। শুধু তাই নয়, এখন বিদেশেও এসব গানের চাহিদা রয়েছে। সেখানকার লোকেরাও ভোজপুরি তারকা এবং তাদের গান খুব পছন্দ করে। এছাড়াও পবন সিং এবং খেসারি লালের মতো তারকারাও দেশ জুড়ে প্রচুর ভালবাসা পান। একেবারে বলিউড তারকাদের মতোই তাদেরও একটা বিরাট বড় ফ্যানবেস তৈরি হয়েছে। সবমিলিয়ে এই ইন্ডাস্ট্রি এখন ব্যাপকভাবে গ্রো করতে শুরু করেছে।

ভাইরাল পবনের এই নতুন গান

ভোজপুরি সিনেমার জনপ্রিয় তারকা পবন সিং তার নতুন গান ‘সব ধন খাই জানা হো’ দিয়ে আবারও তোলপাড় ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ‘ধড়কান’ সিনেমার এই গানটি ইতিমধ্যেই ইউটিউবে ১০ মিলিয়ন ভিউ পেরিয়ে গিয়েছে। শিখা মিশ্রের সঙ্গে পবন সিংয়ের এই রোমান্টিক গানটিতে দুজনে মিলেই রীতিমতো আগুন জ্বালিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ময়দানে। গানটিতে পবন সিং এবং ইন্দু সোনালির কণ্ঠ এবং ছোট বাবার সুর সবাইকে মাত করে দিয়েছে। মনোজ মতলবীর কথায় লেখা এই গানটি ইতিমধ্যেই ভোজপুরি সিনেমার অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নেটিজেনরা করছেন ব্যাপক প্রশংসা

সোশ্যাল মিডিয়ায় এই গানটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরাও প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই পবন সিংয়ের অভিনয় এবং গানের সুরকে প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “পবন সিং একজন সেরা অভিনেতা। একেবারে ন্যাচারাল অভিনয় করেন পবন রাজা।” আরেকজন লিখেছেন, “ভোজপুরি সুপারস্টার পবন সিং।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “ভাই পুরা গরদা উড়া দিয়া।” পবন সিংয়ের এই নতুন গানটি ভোজপুরি সিনেমার জনপ্রিয়তার আরো একবার প্রমাণ। তাঁর অভিনয় এবং গানের কারণে তিনি ভোজপুরি সিনেমার একজন অন্যতম জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026