দর্শকের ভালোবাসায় ইন্ডিয়ান আইডল ১২’-র বিজেতা হিসেবে ১৫ অগস্ট সামনে এসেছে পবনদীপ রাজনের নাম। আর তাঁর বিশেষ বন্ধু অরুণিতা কাঞ্জিলাল রয়েছেন দ্বিতীয় পজিশনে। তবে অরুণিতার দ্বিতীয় হওয়া অনেকেই মেনে নিতে পারেননি। অনেকের মতামত, প্রথম হওয়ার কথা অরুণিতার। তবে এই তরুণ গায়িকার দ্বিতীয় হওয়া নিয়ে কোনো ক্ষোভ নেই। বরং বিশেষ বন্ধুর প্রথম হওয়াতে বেশি খুশি হয়েছেন অরুণিতা।
এই শো-এর শুরু থেকেই পবনদীপ-অরুণিতার প্রেম কাহিনি বার বার তুলে ধরেছেন চ্যালেন কর্তৃপক্ষ। তবে অনেকেই মনে করেন এটা শোয়ের টিআরপি বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেন চ্যানেল কর্তৃপক্ষ। অবশ্য এই শো শেষের পর পবনদীপ-অরুণিতাও জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু। তবে এর মাঝেই নতুন গুঞ্জন শোনা যায়, এই দুই প্রতিযোগী নাকি মুম্বইতে একসঙ্গে পাকাপাকি প্রতিবেশী হিসেবে থাকবেন, কেদারনাথ ঘুরতে যাবেন। এই একাধিক তথ্য ঘোরাফেরা করেছিল নেট-দুনিয়ায়। যদিও এক সংবাদমাধ্যমে এই দুটি ঘটনা সত্যি বলে মেনে নিয়েছেন পবনদীপ।
বলিউডে এখন নতুন গুঞ্জন ইন্ডিয়ান আইডলের এই দুই প্রতিভাবান গায়ক গায়িকা শোয়ের শেষেও চুপিচুপি প্রেম করছেন। একে অপরকে ডেট করছেন। ইতিমধ্যে এদের অনুগামীরা এদের ভালোবেসে জুটি হিসেবে নতুন নামকরণ করেছেন। নাম দিয়েছেন অরুদীপ। ইতিমধ্যে এই চর্চিত প্রেমিক জুটি শো চলাকালীন হিমেশ রেশামিয়ার অ্যালবামে দু’টি গানে প্লেব্যাক করে ফেলেছেন। আর দুজনের গান দর্শকের মন কেড়েছে। আপাতত বলিউডে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর দু’জনেই। তবেএদের অনুগামীরা সত্যি চান এই জুটি সত্যি সত্যি প্রেম করুক।
সম্প্রতি অরুনিতা আর পবনদীপকে একসাথে ফের দেখা গেল। না কোনো মিউজিক ভিডিয়োর অ্যালবামে না সোশ্যাল মিডিয়ার একটি রিল ভিডিয়োতে। জনপ্রিয় হিন্দি গান ‘গাজাব কা হ্যে দিন পুছো জারা’ গানে রোমান্টিক মুডে দেখা গেল এই দুই নবীন তারকাকে। এই ভিডিয়োতে দেখা যায় পবনদীপ ক্যাসুয়াল জামা প্যান্ট পরেছিলেন আর অরুণিতা পরেছিলেন কালো জামা প্যান্ট। এই ভিডিও দেখে মনে হয়েছিল যে, কোন এক রিসর্টের পুল ধারে ছিলেন। এই গানের রিলের সাথে সাথে গানের কেমিস্ট্রি ভীষণভাবে মানিয়ে গিয়েছিলো। ভিডিও শেয়ার হতেই অনুগামীরা অরুদীপকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…