নিউজ

Pay scale: হাজার হাজার কর্মচারীর জন্য বড় সুখবর, নতুন পে স্কেল অনুযায়ী সুবিধা পেতে চলেছেন সবাই, জানুন কবে থেকে হবে বাস্তবায়ন

তেলেঙ্গানার সিঙ্গরেনি কর্মীদের জন্য একটা বড় সুখবর নিয়ে এলো সে রাজ্যের সরকার। এবার সরকারি কর্মীরা নতুন বেতন স্কেলের অধীনে নতুন সুবিধা পেতে চলেছেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই কোলিয়ারিজ কোম্পানি লিমিটেড অবিলম্বে ১১ তম পে বোর্ডের বেতন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে হাজার হাজার কর্মী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী সোমবার থেকে এই নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন পাবেন কর্মীরা এবং নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে নতুন করে এক হাজার কোটি টাকার বোঝা বাড়বে সরকারের ওপর।

আপনাদের জানিয়ে রাখি এর ফলে ৪০ হাজারের বেশি কর্মচারী উপকৃত হবেন। এই সংস্থার পরিচালক এন বলরাম জানিয়েছেন প্রায় ৪১ হাজার কর্মী কর্মচারী এবং সুপারভাইজার উপকৃত হবেন এই নতুন সিদ্ধান্তের ফলে। যদি মজুরি বৃদ্ধি হয় তাহলে সবারই ভালো লাগে এবং সরকারের উপরে বাড়তি বোঝা বাড়লেও সমস্যা কমবে সাধারণ কর্মচারীদের। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরেই কর্মচারীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গিয়েছে। এই সিদ্ধান্তের জন্য কর্মচারীরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার সাথে সাথে এই কোম্পানিকেও সাধুবাদ জানিয়েছেন অনেকে। যেহেতু আগে মজুরি বোর্ডের সিদ্ধান্তের পরে বেতন দিতে কয়েক মাস সময় লাগত এবং কোল ইন্ডিয়াতে এই কোম্পানিটি যুক্ত ছিল না, সেই কারণে অনেক সময় বেতন নিয়ে সমস্যার মধ্যে পড়তেন এই কোম্পানির কর্মচারীরা। কিন্তু এখন থেকে আর কোন সমস্যা হবে না বলেই জানিয়েছে সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026