বিনোদন

ফিনফিনে কাঁধখোলা সাদা টপ, বোল্ড লুকে পুরুষ হৃদয়ে ঝড় তুললেন অভিনেত্রী পায়েল সরকার

অভিনেত্রী পায়েল সরকার(Payel sarkar) আবারও ঝড় তুললেন নেট দুনিয়ায়  সম্প্রতি নিজের একটি বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পায়েল। এই ছবিতে তাঁর পরনে রয়েছে সাদা রঙের ফারের টপ। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে পায়েল লিখেছেন, তাঁর সকাল এভাবেই শুরু হয়।  ক্যাপশনে তিনি একটি চায়ের কাপের ইমোজিও দিয়েছেন।  পায়েল এই ছবিটি শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায় নেট  দুনিয়ায়।  কিছুদিন আগেও পায়েল আরও একটি বোল্ড ছবি শেয়ার করেছিলেন। সেই  ছবিতে পায়েলের পরনে ছিল একটি  সাদা ট্রান্সপারেন্ট শার্ট। শার্টের ফাঁক দিয়ে দৃশ্যমান হয়েছে কালো ইনারওয়‍্যার।  ফটোটি পোস্ট করে পায়েল ক্যাপশন দিয়ে লিখেছিলেন, তিনি তাঁর এনার্জিকে সঞ্চিত রাখতে চান।  এর আগেও হট ব্ল‍্যাক ড্রেসে পায়েল একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছিলেন।  সেটিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ  থাকতে শুরু করেছেন অভিনেত্রী পায়েল সরকার।  একের পর এক হট ফটোশুট পোস্ট করছেন পায়েল।  এর আগে সাদা শার্টের সঙ্গে বিকিনি টপ পরে একটি ছবি শেয়ার করেছেন পায়েল।  তবে বাথটবে ফেনার মধ্যে পায়েলের একটি ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে।  এই ছবিতে পায়েলের লাল টুকটুকে ঠোঁট সকলের নজর কেড়েছে।  এছাড়া ব্ল‍্যাক ব্রালেট পরে আরেকটি ছবি শেয়ার করেছেন পায়েল যা তাঁর পাশের বাড়ির মেয়ের ইমেজকে ভেঙে দিয়েছে।  সম্প্রতি ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর  জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মিসম্যাচ’ -এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন পায়েল।  এই ওয়েব সিরিজে পায়েলের বোল্ড লুক যথেষ্ট জনপ্রিয় হয়েছে নেটিজেনদের কাছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন পায়েল।  2004 সালে  অভিজিৎ গুহ (Abhijit guha),  সুদেষ্ণা রায়(sudeshna Roy) পরিচালিত ফিল্ম ‘শুধু তুমি’-র মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন পায়েল। 2007 সালে মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে অভিনয়ের অফার পান পায়েল।  2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত  মুম্বইতে কয়েকটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন পায়েল।  এর মধ্যে ‘লেডিজ স্পেশ‍্যাল’ সিরিয়ালে পায়েলের অভিনয় প্রশংসিত হয়।  অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta) পায়েলকে শক্তিশালী ও সম্ভাবনাময় অভিনেত্রী বলে অভিহিত করেন।  এরপর টলিউডে ফিরে আসেন পায়েল।  টলিউডে ফিরে এসে অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত ফিল্ম ‘ক্রস কানেকশন’-এ পায়েলের অভিনয় প্রশংসিত হয়।  কিন্তু টলিউডের অধিকাংশ ফিল্মে পায়েলের ইমেজ ছিল পাশের বাড়ির মেয়ের।   কিন্তু ‘মিসম্যাচ’ ওয়েব সিরিজটি পায়েলকে ভার্সেটাইল ও বোল্ড অভিনেত্রীর তকমা দেয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026