ভাইরাল & ভিডিও

সবুজ খোলা মাঠে ‘সাত সমুন্দর পার’ গানে অসাধারণ নাচ এই সুন্দরীর, দেখলে আপনিও প্রশংসা করবেন

1992 সালের 24 শে জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘বিশ্বাত্মা’। তারকাখচিত এই মুভিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ (Nasiruddin Shah), সানি দেওল (Sunny Deol), চাঙ্কি পান্ডে (Chunky Pandey), দিব্যা ভারতী (Divya Bharti), সোনম (Sonam)। এই ফিল্মের গান ‘সাত সমুন্দর পার’ সুপারহিট হয়েছিল। দিব্যা ভারতীর উপর পিকচারাইজ এই গান আজও নস্টালজিক। নব্বইয়ের দশক জুড়েই নয়, একবিংশ শতকেও এই গান সকলের পছন্দের। 2022 সালের 22 শে জুন ‘ডান্স উইথ রাজ’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ‘সাত সমুন্দর পার’-এর কভার ডান্স ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ডান্স পারফরম্যান্সটি করেছেন পায়েল (Payel)। এখনও অবধি এই ডান্স কভারটির ভিউ অতিক্রম করেছে দশ লক্ষের কিছু বেশি। নৈসর্গিক প্রকৃতির মাঝে সবুজ মাঠে ডান্স পারফরম্যান্স করেছেন পায়েল। তাঁর পরনে রয়েছে গোলাপি রঙের প্রিন্টেড ফ্রক ও কালো রঙের জ্যাকেট। হালকা মেকআপ করেছেন পায়েল। কালো কাজলে ভরেছে তাঁর দুই চোখ। লাল রঙের লিপস্টিকে পায়েল রাঙিয়েছেন ঠোঁট। দুই কানে রয়েছে মানানসই জাঙ্ক ইয়ারিং। চুলে বাঁধা রয়েছে হালকা পনিটেল। পায়ে রয়েছে সাদা স্নিকার্স। প্রথমে ক্যামেরার দিকে পিছন ফিরে ডান্স পারফরম্যান্স শুরু করেন পায়েল।

পায়েলের নৃত্যশৈলীতে রয়েছে বলিউডের মিশেল। তবে দিব্যা ভারতীর নাচের সাথে পায়েলের তুলনা চলে না। দিব্যার নাচে ছিল ভরপুর এক্সপ্রেশন। কিন্তু পায়েলের নাচে তা যেন কিছুটা মিসিং। দিব্যার নাচের স্টেপ অনুসরণ করেছেন পায়েল। কিন্তু বারবার হয়েছে পায়েলের ডান্স স্টেপের রিপিটেশন। নাচে অবশ্য অসাধারণ কিছুই নেই। তবে পায়েলকে বোধহয় অনেকটাই বেশি রিহার্সাল করতে হত।কারণ এই গানটি দর্শকদের হৃদয়ের সাথে এখনও জুড়ে রয়েছে।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026