বিনোদন

ছোট পোশাকে স্পষ্ট ক্লিভেজ, সাহসী ফটোশুটে নজর কাড়ল পায়েল সরকার

ইদানিং অভিনেত্রী পায়েল সরকার (payel sarkar) বোল্ড লুকে নিজের একাধিক ছবি পোস্ট করছেন। সম্প্রতি তাঁর আরেকটি ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে পায়েলের পরনে রয়েছে হলুদ রঙের ডিপ নেক ড্রেস। গত বছর ডিসেম্বর মাসেও তিনি একটি ছবি শেয়ার করেছিলেন যাতে তাঁর পরনে ছিল পাতলা সাদা শার্ট। শার্টের উপরের কয়েকটি বোতাম খোলা রেখে ‘ক্লিভেজ শো’ করেছেন পায়েল। কিন্তু ছবিটি সাদা-কালো ফিল্টার দিয়ে পোস্ট করেছেন পায়েল। পায়েলের বোল্ড লুক নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

গত বছর লকডাউনের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকতে শুরু করেছেন অভিনেত্রী পায়েল সরকার। একের পর এক হট ফটোশুট পোস্ট করছেন পায়েল। এর আগে সাদা শার্টের সঙ্গে বিকিনি টপ পরে একটি ছবি শেয়ার করেছেন পায়েল। তবে বাথটবে ফেনার মধ্যে পায়েলের একটি ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ছবিতে পায়েলের লাল টুকটুকে ঠোঁট সকলের নজর কেড়েছে। এছাড়া ব্ল‍্যাক ব্রালেট পরে আরেকটি ছবি শেয়ার করেছেন পায়েল যা তাঁর পাশের বাড়ির মেয়ের ইমেজকে ভেঙে দিয়েছে। 2020 সালে ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মিসম্যাচ’ -এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন পায়েল। এই ওয়েব সিরিজে পায়েলের বোল্ড লুক যথেষ্ট জনপ্রিয় হয়েছে নেটিজেনদের কাছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে রাজা চন্দ (Raja chanda) পরিচালিত বাংলা ফিল্ম ‘ম্যাজিক’। এই ফিল্মে পায়েলের সঙ্গে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen)।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন পায়েল। 2004 সালে অভিজিৎ গুহ(Abhijit guha), সুদেষ্ণা রায়(sudeshna Roy) পরিচালিত ফিল্ম ‘শুধু তুমি’-র মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন পায়েল। 2007 সালে মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে অভিনয়ের অফার পান পায়েল। 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত মুম্বইতে কয়েকটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন পায়েল। এর মধ্যে ‘লেডিজ স্পেশ‍্যাল’ সিরিয়ালে পায়েলের অভিনয় প্রশংসিত হয়। অভিনেত্রী নীনা গুপ্তা(Neena Gupta) পায়েলকে শক্তিশালী ও সম্ভাবনাময় অভিনেত্রী বলে অভিহিত করেন। এরপর টলিউডে ফিরে আসেন পায়েল। টলিউডে ফিরে এসে অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত ফিল্ম ‘ক্রস কানেকশন’-এ পায়েলের অভিনয় প্রশংসিত হয়। কিন্তু টলিউডের অধিকাংশ ফিল্মে পায়েলের ইমেজ ছিল পাশের বাড়ির মেয়ের। কিন্তু ‘মিসম্যাচ’ ওয়েব সিরিজটি পায়েলকে ভার্সেটাইল ও বোল্ড অভিনেত্রীর তকমা দেয়।

Anirban Kundu

Recent Posts

সাফল্যের মুখ দেখতেই ফের চোটের ধাক্কা! ক্র্যাচ নিয়ে হাঁটছেন বরুণ, আশা শেষ KKR-র?

ব্যর্থতা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্লে-অফের দৌড়ে এখনও একটুও নিশ্চিন্ত…

May 11, 2026

৫ বছরের কম বয়সি শিশুর আধার কার্ডে নয়া নিয়ম, এবার বাধ্যতামূলক বাবা-মায়ের বায়োমেট্রিক যাচাই

৫ বছরের কম বয়সি শিশুদের আধার কার্ড তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন…

May 11, 2026

মাত্র ১ টাকায় রিচার্জের সুবিধা দিচ্ছে BSNL! আনলিমিটেড কলিং থেকে ফ্রি ডেটা, জানুন আসল সত্যি

বর্তমানে মোবাইল রিচার্জের খরচ এতটাই বেড়েছে যে ৫০০-৬০০ টাকার কমে ভাল প্ল্যান পাওয়া প্রায় অসম্ভব।…

May 11, 2026

সময়ের মধ্যে মজুরি না দিলে কড়া ব্যবস্থা, শ্রম কোড আইনের বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

শ্রমিক ও কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে মজুরি দিতেই হবে। একদিনও দেরি করা যাবে না। মূলত…

May 11, 2026

পাকিস্তান সফরে গ্রিনকে দলে নিল অস্ট্রেলিয়া, কেকেআর প্লে-অফে উঠবে না ধরেই কি সিদ্ধান্ত?

আইপিএল এখনও শেষ হয়নি। প্লে-অফের দৌড়েও আনুষ্ঠানিক ভাবে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যেই…

May 11, 2026

ক্ষমতায় এসেই কড়া অ্যাকশন! গরু পাচার বন্ধে রাতারাতি বড় সিদ্ধান্ত নতুন সরকারের

রাজ্যে সরকার পরিবর্তনের পরেই বড় পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। বহুদিন ধরে আলোচনায় থাকা গরু…

May 11, 2026