পেটিএম দোকানদারদের দিল একটা দারুন উপহার, এবার আর হবে না জালিয়াতি

মেক ইন ইন্ডিয়ার পথে দ্রুতগতিতে অগ্রসর হতে শুরু করেছে ভারত। এর পাশাপাশি এখন ব্যাংকিং সেক্টরে চালু হয়েছে নতুন নতুন বেশ কিছু প্রযুক্তি। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থ প্রদানের জন্য নগদ অর্থের এখন আর প্রয়োজন নেই। আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে যে কাউকে টাকা পেমেন্ট করতে পারছেন। যে কোন দোকানেও আপনি বিভিন্ন উপায়ে টাকা পেমেন্ট করার অপশন পেয়ে যাচ্ছেন। গুগল পে, পেটিএম, ফোন পেয়ে এই সমস্ত অ্যাপ এর মাধ্যমে খুব সহজে পেমেন্ট করা যায়। কিন্তু এবারে পেটিএম এমন একটি জিনিস চালু করেছে যার কারণে অত্যন্ত খুশি হয়েছেন দোকানদাররা। চলুন জেনে নেওয়া যাক পেটিএম এর এই নতুন সুবিধার ব্যাপারে।

আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি paytm দোকানদারদের বড় সুবিধা দিতে একটি নতুন কার্ড পেমেন্ট সাউন্ড বক্স চালু করেছে। এতে করে দোকানীদের লেনদেন সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে এবং সহজেই দোকানদাররা জানতে পারবেন তাদের একাউন্টে কত টাকা এসেছে। যারা পড়তে পারেন না তাদের জন্যও এটি একটা বড় সুবিধার বিষয় হয়ে উঠতে চলেছে। এই জিনিসটি বড় আকারে বিক্রি হবে বলে আশা করছে পেটিএম। কোম্পানির প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা বলছেন, আজ আমরা পেটিএম কার্ড পেমেন্ট সাউন্ড বক্স কে পরবর্তী স্তরে নিয়ে যেতে পেরেছি। তিনি বলছেন, ব্যবহারকারীদের পেটিএম কিউআর কোড সহ মোবাইল পেমেন্ট এর মত কার্ড অনুমোদনের প্রয়োজন হবে। ব্যবহারকারীদের অর্থ প্রদানেও সহায়তা করবে এই বিষয়টি।

পেটিএম দ্বারা চালু করা সাউন্ড বক্স থেকে আপনি সর্বোচ্চ ৫০০০ টাকা পেমেন্ট করতে পারেন। কোম্পানি paytm কার্ড পেমেন্টের সাউন্ড বক্সে একটি চার ওয়াটের স্পিকার দিয়েছে যা অবিলম্বে অর্থ প্রদানের তথ্য সরবরাহ করে দেবে। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এই বক্স পাঁচ দিন ধরে চলতে পারে। একসাথে ১১ টি ভাষায় সতর্কতা প্রদান করবে এই বিশেষ ডিভাইস।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026