নিউজ

এবার ঋণ দেবে Paytm! জেনে নিন আপনাকে কি করতে হবে

ব্যাংক থেকে পেতে বহু ঝক্কি পোহাতে হয় সাধারণ জনতাকে। প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা করার পরও ঋণ মেলেনা গ্যারেন্টারের অভাবে। আবার অনেক সময় দেখা যায় ঋণ দিয়েও সমস্যায় পড়তে হয় বিভিন্ন ব্যাংককে। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এলো পেটিএম। ব্যাংক ও গ্রাহক উভয়ের সহায়তায় এগিয়ে এই সংস্থাটি।

গ্রাহকদের ঋণের জন্য গ্যারান্টি দেবে এই সংস্থা। অর্থাৎ, গ্রাহক সৎ কিনা, গ্রাহক আদৌও ঋণ মেটাবেন কিনা এই সব ব্যাপারে গ্যারান্টি দেবে পেটিএম। সম্প্রতি এমনই ঘোষণা করেছেন পেটিএম-এর সিইও হরিন্দর তাখর।

পেটিএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজের জন্য একটি বিশেষ অ্যালগারিদমের সাহায্য নেবে সংস্থাটি। সেই বিশেষ অ্যালগারিদমটি গ্রাহকের বেশ কিছু বিষয়ের হিসেব রাখবে, যার সাহায্যে প্রত্যেক গ্রাহকের একটি ‘ক্রেডিবিলিটি স্কোর’ তৈরী করবে পেটিএম। এই স্কোরের উপর ভিত্তি করে মিলতে পারে ব্যাংক ঋণ।

সূত্রের খবর, গ্রাহকেরা ক্রেডিট কার্ডের বিল সময় মতো মেটাচ্ছেন কিনা, কোন কোন গ্রাহক সময় পেরিয়ে যাওয়ার পর বিল মেটাচ্ছেন, কারা এককালীন বিল মেটাচ্ছেন তার উপর নির্ভর করেই এই স্কোর তৈরী করবে সংস্থাটি। এই কাজে সংস্থাটিকে সাহায্য করবে ওই বিশেষ অ্যালগারিদমটি।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026