ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PayTm IRCTC: টিকিট না পেয়েও রাখি বন্ধনে বাড়ি যেতে চান? পেটিএম থেকে সহজেই করুন ট্রেনের টিকিট বুকিং, জানুন পুরো পদ্ধতি

কিছুদিনের মধ্যেই আসতে চলেছে রাখি বন্ধন উৎসব। অনেকেই তাদের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে। তার জন্য এখন ট্রেনের টিকিট বুকিং এর প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। আইআরসিটিসি ওয়েবসাইট এবং এপ্লিকেশন ছাড়াও আপনি পেটিএম এর মাধ্যমে সহজেই ট্রেনের টিকিট বুক করতে পারেন। এই বুকিং প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং আপনি কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই তৎকাল টিকিট পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই পুরো প্রক্রিয়া।

কিভাবে পেটিএম এর মাধ্যমে টিকিট বুক করবেন?

১. এর জন্য প্রথমে আপনাকে নিজের পেটিএম একাউন্টে লগইন করতে হবে এবং তারপর তৎকাল টিকিট বুকিং এর অপশনে যেতে হবে। পেটিএম এ টিকিট বুক করার উইন্ডো খোলা হবে সকাল সাড়ে ১০টা থেকে এসি ক্লাসের জন্য এবং সকাল সাড়ে ১১টা থেকে নন এসি ক্লাসের জন্য।

২. টিকিট বুকিং এর জন্য আপনাকে ট্রেনের টিকিট ট্যাবে যেতে হবে এবং তারপর বোর্ডিং সোর্স এবং গন্তব্যের বিবরণ পূরণ করতে হবে। এরপর আপনাকে যাত্রার তারিখ নির্বাচন করতে হবে। জেনে রাখুন যাত্রা তারিখের ২৪ ঘণ্টা আগে আপনি তৎকাল টিকিট বুক করতে পারেন। এরপর আপনাকে নির্দিষ্ট ট্রেন নির্বাচন করতে হবে এবং তারপর কোটা নির্বাচন করতে হবে। এরপর আপনাকে তৎকালে ট্যাপ করতে হবে।

৩. এরপর আপনাকে বুকিং অপশনে ক্লিক করে যাত্রীর বিবরণ পূরণ করতে হবে। তারপরে আপনাকে সঠিক ইমেইল আইডি দিতে হবে এবং যোগাযোগের নম্বর লিখতে হবে। এই নির্দিষ্ট আইডিতে আপনি ইলেকট্রনিক টিকিট পেয়ে যাবেন এবং যোগাযোগ নম্বরে আপনি একটি মেসেজ পেয়ে যাবেন। এরপর প্রসিড টু বুক অপশানে ক্লিক করতে হবে এবং তারপর পেমেন্ট করলে টিকিট বুকিং হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026