ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যবহার করেন? তাহলে সতর্ক থাকুন, হতে পারে এই বড় সমস্যা

আপনিও যদি Paytm পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন বা টাকা পেমেন্ট করেন, তাহলে এই খবরটি আপনার জন্য। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI Paytm পেমেন্ট ব্যাঙ্কের উপর ভারী জরিমানা করেছে। আপনাদের জানিয়ে রাখি যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্ককে ৫ কোটি টাকারও বেশি জরিমানা করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে ৫.৩৯ কোটি টাকা জরিমানা করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করেছে কারণ সংস্থাটি ব্যাঙ্কের কেওয়াইসি নিয়ম লঙ্ঘন করেছে। এই কারণেই RBI আইন অনুসারে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে ৫.০৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

পেমেন্ট ব্যাঙ্ক সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের কিছু নির্দেশিকা রয়েছে। এই নির্দেশিকা অনুসারে, এর মধ্যে রয়েছে দিনের শেষে সর্বোচ্চ ব্যালেন্স বাড়ানো, ব্যাঙ্কে সাইবার নিরাপত্তা কাঠামো, অস্বাভাবিক সাইবার নিরাপত্তার ঘটনা রিপোর্ট করার নির্দেশিকা এবং UPI ইকোসিস্টেমের সাথে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন সুরক্ষিত করা।

ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 46(4)(i) এর সাথেই ধারা 47A(1)(c) এর অধীনে RBI জরিমানা আরোপ করেছে ব্যাংকটির উপরে। আরবিআই আরও বলেছে যে, ব্যাঙ্কটি নিয়ন্ত্রক নিয়মগুলি না মেনে চলার কারণে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর এই জরিমানা আরোপ করা হয়েছে তবে, এই ব্যাংকের গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। RBI আরও বলেছে যে, ব্যাঙ্কের কেওয়াইসি/এএমএলের দিকেও বিশেষ স্ক্রুটিনি প্রক্রিয়া করা হয়েছিল এবং সেই স্ক্রুটিনি প্রক্রিয়াতেও নানান ত্রুটি ধরা পড়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026