রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) গত ৩১ জানুয়ারী ২০২৪ এ Paytm এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। Paytm Payments Bank এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে RBI। তাই ২৯ ফেব্রুয়ারি ২০২৪ এর পর থেকে নতুন গ্রাহক গ্রহণ, আমানত, এবং ওয়ালেট রিচার্জ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে যে সমস্ত ব্যবহারকারীরা Paytm-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছিলেন তাদের সমস্যা বেড়েছে। বর্তমানে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই পরিস্থিতিতে একদম সঠিক RBI এর নির্দেশ জানতে ও বিভ্রান্তিকর খবর থেকে দূরে থাকতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
প্রথমত যাদের Paytm Payments Bank আকাউন্ট আছে তারা ২৯ ফেব্রুয়ারির পর থেকে নতুন আমানত ও রিচার্জ করতে পারবেন না। আবার এই আকাউন্ট থেকে Paytm ওয়ালেট রিচার্জ করা যাবে না, তবে বর্তমান ব্যালেন্স ব্যবহার করা যাবে। নির্ধারিত সময়ের পর থেকে নতুন Paytm ফাস্ট্যাগ কেনা যাবে না, তবে রিচার্জ করা যাবে। তবে Paytm Payments Bank বন্ধ হলেও Paytm UPI পরিষেবা চালু থাকবে।
এখন অনেকের মনেই একটি প্রশ্ন রয়েছে যে ২৯ ফেব্রুয়ারির পর কি গোটা Paytm অ্যাপ বন্ধ হয়ে যাবে? উত্তর হল না, Paytm অ্যাপ বন্ধ হবে না। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র Paytm Payments Bank-এর জন্য প্রযোজ্য। Paytm অ্যাপ UPI, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, টিকিট বুকিং ইত্যাদি পরিষেবা অব্যাহত রাখবে। আরবিআই ডেপুটি গভর্নর স্বামীনাথন জে স্পষ্ট করে বলেছেন যে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র Paytm Payments Bank-এর জন্য। Paytm অ্যাপ-এর উপর কোন প্রভাব পড়বে না। তিনি আরো যোগ করে বলেছেন যে ক্রমাগত নিয়ম না মেনে চলার কারণে ফিনটেক পেটিএমকে ব্যান করতে বাধ্য হয়েছে RBI।
The Princess of Wales marked a special milestone this year as she celebrated St. David’s…
The 2026 Brit Awards closed with a powerful tribute to the late Ozzy Osbourne, led…
Kate Hudson ended her London getaway with a stylish flourish, sharing a series of Instagram…
Niall Horan has officially announced that his highly anticipated new album is complete, sending fans…
Silvana Armani, niece of the late Giorgio Armani, closed Milan Fashion Week with her debut…
Key Points Demi Lovato shared an Instagram video warming up for her “It’s Not That…