খেলা

Pakistan: ‘সবকিছু আল্লাহর পরিকল্পনা’, সেমিতে উঠে মন্তব্য করলেন পাক বোর্ড কর্তা রমিজ রাজা

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডের কাছে পরাজিত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানোর লড়াইয়ে ভারতের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখিয়েছিল প্রোটিয়ারা। তবে নেদারল্যান্ডের মত দুর্বল প্রতিপক্ষের কাছে পরাজিত হওয়ার পর সেমিতে পৌঁছানোর লড়াইয়ে এক ধাপে বেশ কিছুটা এগিয়ে যায় বাবর আজমের পাকিস্তানের। আর শেষ ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করতে কোন রকম সমস্যা হয়নি পাক্ বাহিনীর।

এদিকে অলৌকিকভাবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর পর বড় মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। বাংলাদেশকে পরাজিত করার সাথে সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইট একাউন্ট থেকে একটি টুইট করে পিসিবি। পাশাপাশি টুইট করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। যেখানে তিনি লেখেন, ‘ওঁরা পরিকল্পনা করেন এবং আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহ সেরা পরিকল্পনা করে থাকেন।’ সরাসরি কাউকে উদ্দেশ্য করে কিছু না বললেও ইঙ্গিত যে কাদের দিকে ছিল তা বুঝতে অসুবিধা হয়নি কারো।

এদিকে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এ প্রথম গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। পাশাপাশি দ্বিতীয় গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। সমসংখক পয়েন্ট অর্জন করলেও রান রেটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। তবে পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করতেই ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ফাইনালে ফের মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026