খেলা

IPL 2023: IPL-এর চেয়েও জনপ্রিয় PSL, রেটিং দেখিয়ে অদ্ভুত দাবি করলেন PCB প্রধান

গত শনিবার ধুমধাম আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগের অষ্টম আসর। যেখানে ফাইনাল ম্যাচে লাহোরে কালান্দার্স মুলতান সুলতানদের এক রানে পরাজিত করে তাদের দ্বিতীয়বার শিরোপা জিতেছে। ২০১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুলতান সুলতান নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ১৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে মাত্র এক রানের ব্যবধানে জয় পরাজয় নিশ্চিত হয়েছিল পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ।

যখন পাকিস্তান সুপার লিগের কথা প্রকাশ্যে আসে তখন স্বাভাবিকভাবেই ভারতীয় প্রিমিয়ার লিগের সাথে তুলনা করতে ভালোবাসেন পাকিস্তানের ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষরা। এদিন ফাইনাল ম্যাচ শেষ হতে না হতেই ঠিক সেই জুতোতে পা গলালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠী। তিনি মনে করেন, ভারতীয় প্রিমিয়ার লিগের চেয়ে বেশ এগিয়ে রয়েছে পাকিস্তান সুপার লিগের মঞ্চ। কে সেরা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি দুই প্রিমিয়ার লিগের ডিজিটাল রেটিং তুলে ধরেন।

নাজম শেঠী বলেন, ‘ডিজিটাল রেটিং-এর ক্ষেত্রে ভারতীয় প্রিমিয়ার লিগ গত আসরে ১৩০ পয়েন্ট পেয়েছিল। সেখানে পাকিস্তান সুপার লিগ চলতি বছর ১৫০ রেটিং পয়েন্ট পেয়েছে। যা নিঃসন্দেহে পাকিস্তান ক্রিকেটের জন্য একটি একটি বড় অর্জন।’ তিনি আরও বলেন, জিও টিভিতে পাকিস্তান সুপার লিগ বর্তমানে প্রায় ১১ রেটিং পয়েন্ট পাচ্ছে। যা আগামী আসরে ১৮-২০ রেটিং পয়েন্টে পৌঁছাতে পারে। যেটি আমাদের ক্রিকেটের জন্য সুদিন বয়ে নিয়ে আসার সেরা পদক্ষেপ হতে চলেছে আমাদের তরফ থেকে।’

বাস্তবতায় যদি পাকিস্তান সুপার লিগ এবং এবং ভারতীয় প্রিমিয়ার লিগের মধ্যে তুলনা করা হয়, তবে সত্য এই যে, IPL-এর ধারের কাছে নেই PSL। আইপিএলে একটি দলের ব্যয় দিয়ে পাকিস্তান সুপার লিগের সবকটি দল ক্রয় করা সম্ভব। সে ক্ষেত্রে আইপিএলের পাশে পিএসএল-এর অবস্থান সহজেই অনুমান করা সম্ভব।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026