খেলা

মেসিকে স্বাগত জানালেন পেলে, কিন্তু কেন?

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করার জন্য লিওনেল মেসিকে অভিনন্দন জানালেন ফুটবল সম্রাট পেলে। ইন্সটাগ্রামে পেলে লেখেন, ‘হৃদয় যখন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, তখন ঠিকানা পরিবর্তন করা কঠিন। তোমার মতো আমিও ভালো করেই জানি, প্রতিদিন একই জার্সি পরতে কেমন লাগে।’

পেলে আরও বলেন, ‘লিওনেল, ঐতিহাসিক এই রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। তবে সব থেকে আগে বার্সেলোনায় তোমার এই অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দন। আমাদের মতো এত দীর্ঘ সময় ধরে একই ক্লাবকে ভালোবেসে যাওয়ার গল্প ফুটবলে কমে আসছে।’

এতদিন একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। স্যান্টোস ক্লাবের হয়ে খেলে তিনি ৬৪৩ টি গোল করেছিলেন। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে গোল করে মেসি পেলের রেকর্ডকে স্পর্শ করে ফেললেন। পেলে ৬৬৫ ম্যাচে খেলে ৬৪৩ গোল করেছিলেন। অপরদিকে মেসি ৭৪৮ ম্যাচে খেলে ৬৪৩ গোল করলেন। কিন্তু মেসি ৬৪৩ গোল করেছেন ১৭ টি মরসুমে। অন্যদিকে পেলে এই রেকর্ড গড়েছিলেন ১৯ টি মরসুমে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026