নিউজ

লকডাউন ভেঙে বাইরে বেরোতে চান? জেনে নিন কি শাস্তি হতে পারে

দেশে করোনার প্রকোপে চতুর্দিকে ত্রাহি ত্রাহি রব, এরই মধ্যে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনকে আরও দীর্ঘায়িত করেন। যার মেয়াদকাল আগামী ৩রা মে পর্যন্ত। ১৪ই এপ্রিল যে লকডাউন শেষ হওয়ার কথা ছিল তা বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে কেন্দ্র তার মেয়াদ আরও ১৯ দিন দীর্ঘায়িত করেছে। আর এই লক ডাউনের আওতায় রয়েছে বেশ কিছু অঞ্চল যাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই লকডাউনকে অগ্রাহ্য করে বাড়ির বাইরে বেরোলে হতে পারে কড়া শাস্তি।

শাস্তিগুলি হল –

* দুস্থদের জন্য বরাদ্দ খাবার নিজেদের স্বার্থে কোনো ব্যক্তি অপব্যবহার করলে সেক্ষেত্রে যদি অপরাধ প্রমানিত হয়,তবে সেই ব্যক্তির জরিমানা সহ দু’বছর হাজতবাস হতে পারে।

* যদি কোনো ব্যক্তি লকডাউনে আইন ভেঙে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোয় এবং কোনো সরকারি কর্মরত কর্মীর কাজে বাঁধার সৃষ্টি করেন তবে অপরাধ প্রমাণ হলে উক্ত ব্যক্তির দু’বছরের শাস্তি সহ হাজতবাস ও জরিমানা দিতে হতে পারে।

* লকডাউন অবস্থায় ঘরের বাইরে অপ্রয়োজনে বেরিয়ে পুলিশকে মিথ্যা কারণ দেখিয়ে আইন ভঙ্গ করলে তা যদি প্রমাণ হয়, তবে সেক্ষেত্রে জেলের ঘানি টানতে হতে পারে। জেল হতে পারে কমপক্ষে দুইবছর এবং সঙ্গে জরিমানা।

তাই শাস্তির কারণগুলি অবগত হওয়ার পর বাড়িতে থেকে লকডাউনকে ১০০ শতাংশ সফল হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। সরকারের তরফ থেকে বারবার জানানো হচ্ছে, লক ডাউনের মধ্যে প্রয়োজন ছাড়া যেন কেউ বাইরে না বেরোয় এবং সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026