Categories: দেশনিউজ

Pension Portal: পেনশনভোগীদের বিশেষ উপহার কেন্দ্রীয় সরকারের, দীপাবলীর আগেই হল এই বড় ঘোষণা

কেন্দ্রীয় সরকার এবং মাঝে মাঝেই বিভিন্ন রাজ্য সরকার জনসাধারণের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসে। বিভিন্ন রাজ্যে চলছে কন্যাশ্রী প্রকল্প, লক্ষীশ্রী প্রকল্প, লক্ষ্মী লাডলি প্রকল্প ইত্যাদি। সম্প্রতি এবার কেন্দ্রীয় সরকার পেনশনভোগীদের জন্য বড় সুখবর আনতে চলেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার পেনশনভোগীদের সুবিধার জন্য একটি বিশেষ পোর্টাল চালু করার পরিকল্পনা নিয়েছে। এই বিশেষ পোর্টালের মাধ্যমে পেনশনভোগীরা তাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন।

গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই বিশেষ পোর্টাল শুরু করেছে। এই লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত থেকে পেনশনভোগীদের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য নিশ্চিন্ত করার লক্ষ্যে একটি ইউনিফাইড পোর্টাল চালু করেন। এবার থেকে সেই পোর্টালেই হবে সমস্ত সমস্যার সমাধান। এই নতুন পোর্টালটির নাম www.ipension.nic.in।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় তৈরি হওয়া এই ইউনিফাইড পোর্টাল পেনশনভোগীদের অনেক সমস্যার সমাধান করতে পারবে। আসলে এই পোর্টালে একটি লিঙ্ক থাকবে যেখানে অবসরকালীন বকেয়া ছাড়াও কেন্দ্রীয় পেনশন অভিযোগ নিষ্পত্তি এবং পর্যবেক্ষণ ব্যবস্থা সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে। এছাড়াও এই লিংকের মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের অভিজ্ঞতার রেকর্ড এবং পেনশনভোগী ও তাদের পরিবারের গৃহীত সমস্ত কল্যাণমূলক প্রকল্পের তথ্য দেওয়া থাকবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026