নিউজ

পেনশনের নিয়মে পরিবর্তন, আগের থেকে বাড়তে পারে পেনশন!

পেনশনের নিয়মে বড়সড় পরিবর্তন নিয়ে এলো কেন্দ্র সরকার। অবসর গ্রহণের পর যেহেতু পেনশনের উপর নির্ভর করেই সংসার চালাতে হয় সরকারি কর্মচারীদের, তাই বিভিন্ন সময়ে পেনশন নিয়মে পরিবর্তন এনে তাকে সময়োপযোগী করে তোলা হয় সরকারের পক্ষ থেকে।

এ কথা মাথায় রেখেই বর্তমানে সময়ের সঙ্গে সামঞ্জস্য তৈরী করতে পেনশন নিয়মে পরিবর্তন নিয়ে এলো কেন্দ্র সরকার। গত ১৯ সেপ্টেম্বর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৭২ সালের পেনশন আইনে ৫৪ তম সংশোধনও করা হয় এদিন।

পেনশন আইনের এই পরিবর্তনের লাভ তুলতে পারবেন লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। পরিবর্তিত এই পেনশন নিয়মে বলা হয়েছে, ৭ বছরের কম সময় যাঁরা কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করেছেন সেই সমস্ত কর্মচারীদের মৃত্যুর পরে তার পরিবারের সদস্যদের পেনশনের টাকা বেতন বৃদ্ধির হারেই পাবেন।

পূর্বের নিয়ম অনুযায়ী, কোনও কর্মীর ৭ বছর কাজ করার আগে মৃত্যু হলে সেক্ষেত্রে পরিবারের লোকজনেরা সর্বশেষ বেতনের ৫০ শতাংশ হারে পেনশন পেতেন। বর্তমানে, ১ লা অক্টোবর ২০১৯ পর্যন্ত কর্মজীবনের ১০ বছর পূরণ করতে পারেননি বা কর্মজীবনের ৭ বছর পূর্ণ হয়নি এমন কর্মচারীর মৃত্যু হলে তাঁর পরিজনেরা বর্ধিত পেনশন পাবেন। তবে এক্ষেত্রে তাঁর পরিবারকে অন্য সমস্ত শর্ত পূরণ করতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026