নিউজ

Pension Scheme: পুরনো পেনশন স্কিম নিয়ে বড়ো ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, রাজ্যগুলির জন্য রইলো বড়ো হুশিয়ারি

সারা দেশে পুরনো পেনশন স্কিম কার্যকর করার দাবি উঠেছে। কিছু রাজ্যে, পুরোনো পেনশন কার্যকর না হলে কর্মীরা ধর্মঘটে যাওয়ার হুমকিও দিয়েছেন। এদিকে, এখন রেল কর্মচারীদের তরফে ওল্ড পেনশন স্কিম কার্যকর করার দাবি জানানো হচ্ছে। অনেক রাজ্য ইতিমধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা তাদের রাজ্যে এটি শুরুও করে দিয়েছে। তবে এবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তরফে একটি বড় বিবৃতি এসেছে এই ওল্ড পেনশন স্কিম সম্পর্কে। অর্থমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে, নতুন পেনশন প্রকল্পের (এনপিএস) অর্থ রাজ্য সরকারগুলিকে পুরানো পেনশনের (ওপিএস) জন্য দেওয়া যাবে না।

জয়পুরের একটি হোটেলে বাজেট-পরবর্তী আলোচনায়, সীতারামন বললেন যে, কোনও রাজ্য সরকার যদি কেন্দ্রের কাছ থেকে এনপিএস অর্থ পাবে ভেবে পুরানো পেনশন পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা কিন্তু হবেনা। ইতিমধ্যেই, রাজস্থান সরকার অর্থ স্থানান্তরের দাবি করছে। আপনাদের জানিয়ে রাখি, পুরনো পেনশন স্কিম ১ এপ্রিল, ২০২২ থেকে রাজস্থানে কার্যকর করা হয়েছে। তার পরেই রাজ্যের কংগ্রেস সরকার নিউ পেনশন স্কিমের (এনপিএস) অধীনে টাকা স্থানান্তরের দাবি করছে।

রাজস্থানের আদলেই পুরনো পেনশন স্কিম চালু করেছে হিমাচল সরকার। অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এনপিএসের অধীনে বেতন থেকে কাটা অর্থ শুধুমাত্র কর্মচারীদের। এটি তাদের অবসর গ্রহণের সময় দেওয়া হবে বা যখন কর্মচারীর এই অর্থের প্রয়োজন হবে, তখন এটি তাদের দেওয়া হবে। সংগৃহীত অর্থ রাজ্য সরকারের হাতে দেওয়া হবে না। সঠিক সময় এলে শুধুমাত্র কর্মীদের দেওয়া হবে।

রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যের স্কিমগুলির সম্পর্কে প্রশ্নের উত্তরে, সীতারামন বললেন, ‘যখন সরকারের আর্থিক অবস্থা ভাল থাকে, আপনি এই জাতীয়ভাবে প্রকল্পগুলি চালান। আপনার বাজেটে তাদের জন্য ব্যবস্থা করেন। কিন্তু এখন, আপনার রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো না। তবুও আপনি বাজেটে প্রভিশন করছেন, আর তার জন্য ঋণ নিচ্ছেন। এটা সঠিক নয়। কে দেবে এই টাকা?’

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026