ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Pension Updates: পেনশনভোগীদের জন্য নতুন বছরে বড় ধাক্কা, জানুয়ারি থেকেই কমতে চলেছে টাকা

মূলত পেনশনের উপর নির্ভর করে যাদের সংসার তাদের এবারে নতুন বছরে জোর ধাক্কা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। শোনা যাচ্ছে, তাদের নাকি পেনশনের টাকা কমতে চলেছে। ২০১৪ সালের আগে যারা চাকরি পেয়েছিলেন এবং যারা কর্মরত অবস্থায় ছিলেন তাদের জন্য পেনশন সংক্রান্ত বিষয়ে যে নতুন নির্দেশিকা উঠে আসছে তাতে একটি পরিচয় পত্রের উল্লেখ রয়েছে। এই পরিচয় পত্রের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বেশ চিন্তায় রয়েছেন সরকারি কর্মচারীরা। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকজন কর্মীর পেনশন একেবারে বন্ধ করে দিতে পারে। বিগত ৫ বছর ধরে যে কর্মীরা এই সুবিধা গ্রহণ করছেন তাদের জন্যই এই নতুন নির্দেশিকা আনা হয়েছে। মূলত এই সমস্ত কর্মীদের জন্যই আসতে চলেছে বড় খবর।

ইপিএফও দ্বারা জারি করা একটি সার্কুলার থেকে জানা গিয়েছে, যারা ১ সেপ্টেম্বর ২০১৪ সালের আগে চাকরি পেয়েছিলেন তারা এখনো পর্যন্ত উচ্চ হারে বেতন পেয়ে চলেছেন। মূলত তাদের পেনশন আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সরকার। যে সমস্ত কর্মীদের পেনশন ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে তাদের যেন বেশি পেনশন না দেওয়া হয়, সেই নিয়ে শুরু করা হয়েছে তদন্ত। এই কারণেই তাদের পেনশনের স্তর ৫০০০ বা ৬০০০ এ পরিবর্তিত করা হয়েছে। এই নিয়ে ইপিএফও ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করে দিয়েছে।

পেনশনের দায়িত্বপ্রাপ্ত একজন অফিসার এই নিয়ে আমাদের বললেন, বর্তমানে যদি এই নিয়ম সঠিকভাবে কার্যকর হয় তাহলে লক্ষ লক্ষ পেনশনভোগীর লোকসান হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৩ এর OTIS লিস্ট মামলায় সুপ্রিম কোর্ট EPS-95 কে গুরুত্ব দিয়েছিল এবং তারপরেই বেশ কয়েকজনের পেনশন সংশোধন করা হয়। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, যদি পেনশন সংক্রান্ত কোনো একটি বিষয় নিয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে পেনশনভোগীকে এই বিষয় নিয়ে তথ্য দেওয়া হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026