‘রামায়ণ’ এর সীতা’-র এই রূপ দেখে মানুষ ক্ষুব্ধ, ভিডিও ভাইরাল

টিভিতে প্রদর্শিত অত্যন্ত জনপ্রিয় ধার্মিক রিয়েলিটি শো রামায়ণ সকলের বেশ পছন্দের একটি শো ছিল বিগত বেশ কয়েক বছর ধরে। এই রামায়ণ টিভি সিরিজে সীতা রূপে অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপিকা চিখলিয়া। সেই শুরু হয়েছিল একেবারে সুপারহিট। সেই শোয়ে অভিনেত্রী দীপিকাকে দেখে সকলেই তাকে সীতারূপে গ্রহণ করেন। এখনো পর্যন্ত তিনি এই সীতার চরিত্রের জন্য সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়ে থাকেন। কিন্তু, সেই অভিনেত্রী যদি অন্য কোন কাজ করেন, যা এই সীতা চরিত্রের সাথে মানায় না, তখন তো বিতর্ক হবেই। আর সেটাই আমরা এবার দেখলাম।

সম্প্রতি অভিনেত্রী দীপিকা চিখলিয়া ইনস্টাগ্রামে একটি রেল ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি ও মেরে শোনা রে গানের উপরে দারুন নাচ করেছেন। একটি হলুদ রঙের সারারা পরে এই জনপ্রিয় গানটির সঙ্গে দুর্দান্ত নাচ করেছেন দীপিকা। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে এবং অনেকেই তার নৃত্য এবং তার এক্সপ্রেশনের প্রশংসা করেছেন। তবে, অনেকের কাছে এই বিষয়টা খুব একটা ভালো মনে হয়নি। দীপিকা যখন সীতা চরিত্রে অভিনয় করেছিলেন, সেখানে সবাই তাকে সীতা হিসেবে দেখতেই বেশি পছন্দ করে থাকেন। আর সেখানেই তার এই নাচের ভিডিও অনেকের অপছন্দ হয়েছে।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পাওয়ার পরেই অভিনেত্রীর এই ডান্স মুভ্স নিয়ে কটাক্ষ করেছেন অনেকে। অনেকেই বলেছেন, এই বয়সে দাঁড়িয়ে কিভাবে এরকম একটি গানের সঙ্গে এভাবে নাচ করতে পারলেন দীপিকা। অনেকে আবার তার অভিনীত সেই সীতা চরিত্রটির সঙ্গে তার এই অবতারের তুলনা টেনে এনে তাকে কটাক্ষের বানে বিদ্ধ করেছেন। সব মিলিয়ে, এই একটি ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোলিং এর শিকার হয়েছেন অভিনেত্রী দীপিকা চিখলিয়া।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026