নিউজ

করোনার ভ্যাকসিন বানাতে গিয়ে নতুন ভাইরাস সংক্রমন, নয়া আতঙ্ক চিনে

চিনঃ ক্রমেই বাড়ছে করোনার উপক্রম। যার জেরে কাবু গোটা দেশ, আর এসবের মধ্যে আবার এক অজানা রোগের উৎপাত হয়েছে চিনে। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম চিনের কয়েক হাজার পুরুষ ব্রুসেলোসিস নামে এক ব্যাকটেরিয়াবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। শোনা গিয়েছে এই রোগের সংক্রমণের ফলে পুরুষদের শুক্রাণুর কর্মক্ষমতা কমে যায়। এই নিয়ে ৩ হাজার ২৪৫ জনের দেহে মিলেছে এই ব্যকটেরিয়ার।

স্বাস্থ্য কমিশন সূত্রের খবর, একটি সরকারি বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা গত বছরে প্রাণীর প্রতিষেধক তৈরি করছিল।  আর তখনই ব্রুসেলা নামে ব্যাকটেরিয়াটি ওই  প্ল্যান্ট থেকে কোনও ভাবে বাইরে ছড়িয়ে পড়ে। আর সেখান থেকেই সারা দেশে ছড়ায় এই ভাইরাস। ভেড়া, শুয়োর প্রভৃতি প্রাণির দেহে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। এই সকল প্রাণীর দেহ থেকে ছড়ায় এই সংক্রমণ।

এর মধ্যে ২১ হাজার মানুষের পরীক্ষার পর দেখা গিয়েছে, আস্তে আস্তে অনেকের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। কিন্তু এখনো পরযন্ত এই রোগে কোন মৃত্যুর খবর মেলেনি। এমনকি আবিস্কার হয়নি কোন ওষুধ।  সংক্রমন রোখার জন্য চিন সহ অন্যান্য দেশগুলিকেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে চিন সরকার।

ব্রুসেলোসিস ছাড়াও এই রোগটি মাল্টা ফিভার বা মেডিটেরানিয়ান ফিভার নামেও পরিচিত। রোগের উপসর্গ হল, জ্বর, মাথা ও পেশী যন্ত্রণা এবং ক্লান্তি ভাব।  মানুষের থেকে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ার কোন ঘটনা না শোনা না গেলেও, কোনও দূষিত খাবারের থেকে এই সংক্রমণ ঘটে থাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026