আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও। যেখানে পশু পাখিদের জন্য একটি বিশেষ অংশ রয়েছে। বিশেষ করে পশু পাখির মজাদার ভিডিওগুলি বেশ পছন্দ করে থাকেন নেটিজেনরা। আর সেই কারণে নিজের পোষা প্রাণীটিকে নিয়ে মজাদার ভিডিও বানিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন অনেকেই। যা মুহূর্তের মধ্যে আগুনের মত ছড়িয়ে পড়ে নেট পাড়ায়।
সম্প্রতি তেমনই একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, চমকপ্রদ এই ভিডিওটি আপলোড করা হয়েছে আমেরিকা থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মনের আনন্দে গাড়ি চড়ছে একটি বিশাল আকৃতির ষাঁড়। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন আপনি? ভিডিওটি দেখলে হাজার হাজার মানুষের মতো আপনিও রীতিমতো অবাক হবেন।
নরফোক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান, সকাল 10টার দিকে তারা একটি ফোন পান। যেখানে কলকারী জানিয়েছেন যে, একজন লোক 275 নম্বর জাতীয় সড়কে তার গাড়িতে একটি ভারী ষাঁড় নিয়ে যাচ্ছে। যা ভয়ঙ্কর ভাবে দুর্ঘটনা ঘটাতে পারে। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে ওই ব্যক্তিকে দাঁড় করান পুলিশ কর্মকর্তারা। এরপর তাকে চালান করে ছেড়ে দেওয়া হয়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, চার চাকার একটি অংশের ছাদ কেটে ফেলেছেন ওই ব্যাক্তি। সেখানে কয়েক মন ওজনের সাদা কালো রঙের ষাঁড়টিকে বেঁধে হাই রোডে ঘুরতে বেরিয়েছেন ওই ব্যক্তি। পুলিশ ওই ব্যক্তির নামে চালান কাটলেও তার কর্মকাণ্ড বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। জানলে অবাক হবেন, ভিডিওটি ইতিমধ্যে কয়েক হাজার লোক পছন্দ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…