নিউজ

8th Pay Commission: বসছে অষ্টম বেতন কমিশন, জানুন একলাফে কতটা বাড়বে সরকারি কর্মচারীদের বেতন

লোকসভা ভোটের মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুখবর। আবারও বাড়তে চলেছে তাদের বেতন। শোনা যাচ্ছে, অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) বসানো নিয়ে আলোচনা এবং তোড়জোড় শুরু হয়েছে উপর মহলে। লোকসভা ভোট মিটলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শোনা যাচ্ছে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ডিএ ওরফে মহার্ঘ ভাতাও হয় সপ্তম বেতন কমিশনের আওতায়। অষ্টম বেতন কমিশন গঠন হলে সরকারি কর্মচারীদের বেতনের অঙ্ক একলাফে অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এই বেতন কমিশনের আওতায় একজন কর্মচারীর নূন্যতম বেতন বা বেসিক পে ধার্য করা হয় ১৮ হাজার টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর কর্মচারীদের বেতন নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কী এই ফিটমেন্ট ফ্যাক্টর। পে কমিশন সংশোধন করে কর্মচারীদের নতুন বেসিক বেতন কাঠামো তৈরি করে। এই সময়ে ফিটমেন্ট ফ্যাক্টর এর উপরে নির্ভর করে পুরনো মূল বেতন কাঠামো পরিবর্তন করা হয়। পে কমিশনের রিপোর্টে ফিটমেন্ট ফ্যাক্টর এর সুপারিশকেই তাই সব থেকে জরুরি মনে করা হয়।

সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ধার্য করা হয়েছিল ২.৫৭ গুণ। সেই মতোই কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছিল। রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশন গঠন হলে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হবে. ৬৮ গুণ। অর্থাৎ কর্মচারীদের বেসিক পে ১৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার টাকা।

উল্লেখ্য, রিপোর্ট বলছে, চতুর্থ বেতন কমিশনের পর কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক পে ছিল ৭৫০ টাকা। সেটাই বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার টাকা। অষ্টম পে কমিশনে কর্মচারীদের বেসিক পে ২১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে খবর। পাশাপাশি বাড়বে মহার্ঘ ভাতা সহ অন্যান্য ভাতাও। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ১ লা জানুয়ারি থেকে অষ্টম পে কমিশনের সুপারিশ কার্যকর হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026