নিউজ

সুখবর কলকাতাবাসীর জন্য! অবশেষে ছাড়পত্র মিলল জোকা তারাতলা রুটে মেট্রো চালানোর

বছরের একদম শেষের দিকে বড়সড় সুখবর পেলেন কলকাতাবাসীরা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচলে অনুমতি মিলল। গতকালই এই রুটে মেট্রো চলাচল করার জন্য অনুমতি দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। তবে অনুমতি মিলেছে কিছু শর্তসাপেক্ষে। এখন একটাই প্রশ্ন যে কবে থেকে শুরু হবে এই জোকা তারাতলা মেট্রোরেল পরিষেবা? জানা গিয়েছে যে সেই সিদ্ধান্ত নেবে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আপাতত মনে হচ্ছে এই বছরের শেষ থেকেই এই পরিষেবা শুরু হতে পারে।

আপনাদের জানিয়ে রাখি প্রায় এক দশক অপেক্ষা করার পর অবশেষে মিলেছে এই ছাড়পত্র। জোকা তারাতলা রুটে মেট্রো চালানোর জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই প্রসঙ্গে কলকাতা মেট্রো সূত্রে জানানো হয়েছে যে তিন মাসের মধ্যে এই পরিষেবা চালু করতে হবে। এই পরিষেবা চালু হয়ে গেলে উপকৃত হবেন বেহালা, ঠাকুরপুকুর সহ বিচ্ছিন্ন এলাকার মানুষ। জোকা তারাতলা মেট্রো রুটের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে রয়েছে মোট ছয়টি স্টেশন। সেগুলি হল জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।

নতুন এই রুটে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা এখনো চালু না হওয়ায় আপাতত এক লাইনে একটি ট্রেন গন্তব্যে পৌঁছালে তারপর পরবর্তী ট্রেন ছাড়বে। সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটি সমস্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে এবং মেট্রোর ট্রায়াল রানের পর ছাড়পত্র দিয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026