বিশ্বের অন্যতম জনপ্রিয়, সহজ ও নির্ভরযোগ্য বার্তাবহক হল হোয়াটসঅ্যাপ।কিন্তু মোবাইলে নেট অন করে এই অ্যাপটিতে ঢোকা মাত্র আপনি দেখছেন কোনো এক অজানা গ্রুপে অ্যাড করা হয়েছে আপনাকে এবং গ্রুপটিতে মেসেজের উপর মেসেজ। কে, কখন কেনইবা আপনাকে অ্যাড করলো কিছুই বুঝতে পারলেন না আপনি। এমন ঘটনা প্রায়শই প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ ইউজারের সাথে ঘটেছে। এবারে ইউজারদের সুবিধার্থে নতুন প্রাইভেসি সেটিং নিয়ে এলো হোয়াটসঅ্যাপ।
গতকাল, বুধবার ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটির তরফ থেকে জানানো হয় যে, মেসেজিং প্ল্যাটফর্মে থাকা কোনো ব্যক্তিকে কোনও গ্রুপে যোগ করতে গেলে এখন থেকে সেই ব্যাক্তির অনুমোদনের প্রয়োজন হবে। এছাড়া এদিন বলা হয়, পরিবার, বন্ধুবান্ধব, সহপাঠী, সহকর্মী ও নানান ক্ষেত্র বিশেষের সমষ্টির সাথে যোগাযোগের জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সামনাসামনি উপস্থিত না থেকেও একত্রে কথোপকথনের জন্য এবং প্রত্যেকের মতামত গ্রহণের জন্যে হোয়াটসঅ্যাপের গ্রুপগুলি অত্যাবশ্যক।
তাই গ্রাহকদের গ্রুপগুলির উপর নিয়ন্ত্রণ আরো বেশি জোরালো করতে নতুন ইনভাইট সিস্টেম এবং প্রাইভেসি সেটিং এর সুবিধা দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে গ্রাহক নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন গ্রুপে যোগ হতে চলছেন তিনি।
এই পরিষেবা পেতে গেলে আপনাকে হোয়াটসঅ্যাপের সেটিং অপশনে গিয়ে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে প্রাইভেসি এবং গ্রুপ অপশনে যেতে হবে। সেখানে ‘এভরিওয়ান’, ‘মাই কনট্যাক্টস’ এবং ‘মাই কনট্যাক্টস একসেপ্ট’ এই তিনটি অপশনের মধ্যে আপনাকে একটি বেছে নিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…