ভাইরাল & ভিডিও

Viral: আইফোনের রিংটোন হুবহু নকল করছে টিয়া পাখি ‘গুচি’, দেখুন ভাইরাল ভিডিও

দৈনন্দিন গোটা বিশ্ব নতুন নতুন প্রযুক্তির সম্মুখীন হচ্ছে। ডিজিটালাইজেশনের যুগে প্রত্যেকের কাছে স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা অত্যন্ত অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। বিনোদনের মাধ্যম হিসেবে ডিজিটাল দুনিয়ার প্রধান তারকা সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও এবং ছবি, সব সময় এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় দেখা যায়। তাই আট থেকে আশি এখন সকলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় অ্যাকাউন্ট খুলে রেখেছে।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সেই তালিকার মধ্যে একটি বড় জায়গা জুড়ে আছে বিভিন্ন পশু পাখির ভিডিও। অনেকেই বাড়ির পোষ্য পশুপাখিদের অবাক করা প্রতিভা বা হাস্যকর কার্যকলাপের ভিডিও ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। বেশিরভাগ সময় সেইসব ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, এবং তাতে তারা লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেয়। সম্প্রতি একটি টিয়া পাখির ভিডিও ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে।

যাদের বাড়িতে টিয়া পাখি বা কাকাতুয়া থাকে তাদের এমনিতেই সারাদিন রীতিমতো গল্প করতে করতেই কেটে যায়। আসলে ছোট থেকে প্রশিক্ষণ পেলে টিয়া পাখি বেশ ভালই কথা বলে দেখাতে পারে। তবে ভাইরাল ভিডিওতে টিয়া পাখি, গুচি সকলকে অবাক করে দিয়ে আইফোনের রিংটোন নকল করে শুনিয়েছে। ভিডিওটি একবার দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এত নিখুঁতভাবে একটি টিয়া পাখি এমন নকল করতে পারে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ইনস্টাগ্রামে এই ভিডিওটি সর্বপ্রথম পোস্ট করা হয় গুচি গোওডা নামের একটি অ্যাকাউন্ট থেকে। আসলে পোষ্য টিয়াপাখি গুচির মালিক পূজা দেবরাজ এই অ্যাকাউন্ট থেকে নিয়মিত বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকে। তাঁদের টিয়াপাখি হল ভোসমায়েরি ইকলেকটাস প্রজাতির। টিয়া পাখিটি লাল রঙের দেখতে এবং একটি বড় লেজ আছে। ভিডিওটি ইতিমধ্যেই অগুনতি মানুষ লাইক করেছেন। এছাড়া নেটিজেনদের একাংশ তো প্রথমে বিশ্বাস করতে পারেননি যে এমন সুন্দর নিখুঁত নকল করতে পারবে একটি টিয়াপাখি। অনেকে পাখিটিকে প্রতিভাবান বলে আখ্যায়িত করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026