১৫ দিন ধরে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় আজ দাম কত? জানুন
দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ গণ পরিবহণ। আর তার প্রভাব সরাসরি পড়লো পেট্রোল, ডিজেলের বিক্রিতে। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে এই বছর পেট্রোল, ডিজেলের চাহিদা কমেছে ৪৫.৮ শতাংশ। ২০০৭ সালের পর যা সবচেয়ে কম। শুধুমাত্র এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই অন্য মাসের তুলনায় ৫০ শতাংশ কম জ্বালানি তেল বিক্রি হয়েছে। পেট্রোল, ডিজেলের চাহিদা কমলেও উল্টে চাহিদা বেড়েছে রান্নার গ্যাসের।
আন্তর্জাতিক শক্তি সংস্থা ২০২০ সালে ভারতে জ্বালানি তেলের চাহিদা ২.৪ শতাংশ বাড়বে বলে জানিয়েছিল। কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে মনে করা হচ্ছে বছর শেষে ৫.৬ শতাংশ কমবে জ্বালানি তেলের চাহিদা। কেন্দ্রীয় সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে, ভারতে এই বছর পেট্রোল ডিজেলের চাহিদা ৯.৯৩ মিলিয়ন টন, যা ২০০৭ এর পর সবচেয়ে কম। এই বছর ভারতে ডিজেলের চাহিদা কমতে পারে ৫৫.৬ শতাংশ, অন্যদিকে পেট্রোলের চাহিদা কমতে পারে ৬০.৬ শতাংশ। এই বছর দেশে ডিজেল বিক্রি হতে পারে ৩.২৫ মিলিয়ন টন, সেখানে পেট্রোল বিক্রি হতে পারে ০.৯৫ মিলিয়ন টন।
ভারতে ডিজেল প্ৰধানত ব্যবহার করা হয় গণ পরিবহন এবং কৃষিক্ষেত্রে। কিন্তু লকডাউনের জেরে গত ২৫শে মার্চ থেকে বন্ধ সমস্ত গণ পরিবহন। ফলে ডিজেলের চাহিদা কমেছে প্রবল ভাবে। তবে পেট্রোল ডিজেলের চাহিদা কমলেও প্রবল চাহিদা বেড়েছে রান্নার গ্যাসের। এই বছর রান্নার গ্যাসের বিক্রি এখনো পর্যন্ত ১২.১ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, লকডাউন উঠে গেল দেশে যাবার বাড়বে পেট্রোল ডিজেলের চাহিদা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…