দেশ

নির্বাচনের মুখে পেট্রোল ও ডিজেলের দাম কমলো দেশজুড়ে, জেনে নিন নতুন দাম

নতুন বছরের শুরুতে বাজেট প্রকাশের পর থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ও সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। পেট্রোপণ্যের এমন মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। করোনা ভাইরাস প্যানডেমিকের পর এত খরচা ওষ্ঠাগত করে তুলেছে মধ্যবিত্তের জীবনযাত্রা। রাজ্যের দেশের কিছু রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। যেমন পশ্চিমবঙ্গেই পেট্রোলের প্রতি লিটার দাম ৯০ ঢাকার কাছাকাছি। কিন্তু সামনে আসতে চলেছে ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন। কেন্দ্র সরকারের পেট্রোপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ দেশবাসী। তবে চার রাজ্যের নির্বাচনের আগে বিতর্ক থেকে দূরে থাকতে শেষ মুহূর্তে দেশজুড়ে কিছুটা কমলো পেট্রোল ও ডিজেলের দাম।

চলতি বছরের শুরু থেকে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে কোনদিন কমেনি। কিন্তু গত ২৫ দিন দাম অপরিবর্তিত থাকার পর গোটা দেশজুড়ে প্রতি লিটারে ১৭-২৪ পয়সা দাম কমলো পেট্রোল ও ডিজেলের। আজ অর্থাৎ বুধবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ১৮ পয়সা। অন্যদিকে দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১৮ পয়সা কমে হয়ে দাঁড়িয়েছে ৯৯ টাকা ৯৯ পয়সা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম কমেছে ২৪ পয়সা। আজ বুধবারে চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯২ টাকা ৯৫ পয়সা।

অন্যদিকে কলকাতাতে আজ লিটার প্রতি ডিজেলের দাম ১৭ পয়সা কমে নতুন দাম হয়েছে ৮৪ টাকা ১৮ পয়সা। মুম্বাইতে ডিজেলের দাম ১৮ পয়সা কমে প্রতি লিটারের দাম দাঁড়িয়েছে ৮৮ টাকা ২৯ পয়সা। আসলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোপণ্যের দাম কমে যাওয়ায় ভারতে পেট্রোল ও ডিজেলের দাম হ্রাস পেয়েছে বলে মনে করা হচ্ছে। গত ১৫ দিনে অপরিশোধিত তেলের দাম ১০-১৫ শতাংশ কমে গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026