নিউজ

মুম্বাইয়ে ১০০ পার করল পেট্রোলের দাম, জানুন কোলকাতা শহরে তেলের দাম কত?

এই নিয়ে জুন মাসে ৬ বার এবং মে মাস থেকে ২৩ বারের জন্য ভারতে বৃদ্ধি পেল অপরিশোধিত তেলের দাম। আজকে সকালে ভারতের সবথেকে বড় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল এর রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে আবারো ভারতে বৃদ্ধি পেয়েছে তেলের দাম। পেট্রোল এবং ডিজেলের দাম সম্প্রতি বৃদ্ধি পেয়েছে ২৮ থেকে ৩০ পয়সা পর্যন্ত এবং এর প্রভাব সবথেকে বেশি পড়েছে মেট্রো শহরগুলিতে। এই মুহূর্তে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম পৌঁছে গিয়েছে নতুন মাত্রায়।

১০০ টাকার বেশি দামে পেট্রোল বিকোচ্ছে বর্তমানে ৬ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। এই জায়গাগুলি হল, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং লাদাখ। কিছুটা পরিমাণ ভ্যাট এবং লোকাল ট্যাক্স এর জন্য অনেক জায়গায় তেলের দামের হেরফের হয়ে থাকে, কিন্তু মোটামুটি সব জায়গাতেই তেলের দাম প্রায় সমান।

দিল্লিতে বর্তমানে পেট্রোল ২৯ পয়সা করে দাম বৃদ্ধি করে বিকোচ্ছে ৯৫.৫৬ থেকে ৯৫.৮৫ টাকা প্রতি লিটার দরে। এছাড়াও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে ২৯ পয়সা এবং বর্তমানে ডিজেল বিকোচ্ছে ৮৬.৪৭ থেকে ৮৬.৭৬ টাকা প্রতি লিটার হারে। অন্যদিকে মুম্বাইতে পেট্রোল বিকোচ্ছে ১০২.০৪ টাকা এবং ডিজেল বিকোচ্ছে ৯৪.১৫ টাকা প্রতি লিটারে।

কলকাতায় পেট্রোলের দাম বর্তমানে ৯৫.৮০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৯.৬০ টাকা প্রতি লিটার। সঙ্গে চেন্নাইয়ে পেট্রোলের দাম বর্তমানে ৯৭.১৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম বর্তমানে ৯১.৪২ টাকা প্রতি লিটার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026