নিউজ

সামনেই ভোট, সেখানে কতটা প্রভাব ফেলবে পেট্রোল-ডিজেলের এই দাম

নয়াদিল্লি: টানা ১০ দিনে রেকর্ড ভেঙে জ্বালানির দাম ৯১ টাকা ছাড়াল। আজ, বৃহস্পতিবা (Thursday) কলকাতায় (Kolkata) ‘লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের (Petrol) দাম হল ৯১ টাকা ১১ পয়সা। ডিজেলের (Dirsel) দাম বেড়েছে লিটারপ্রতি ৩২ পয়সা। কলকাতায় লিটার. প্রতি ডিজেলের দাম হল ৮৩ টাকা ৮৬ পয়সা।

গতকাল কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটারপ্রতি ২৪ পয়সা। ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ৯০ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৫ পয়সা। ফলে কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হল ৮৩ টাকা ৫৪ পয়সা।

মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বেড়ে হয় ৯০ টাকা ৫৪ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়ে হয় ৮৩ টাকা ২৯ পয়সা।

ভোটের মুখে পেট্রল-ডিজেলের লাগাতার দামবৃদ্ধি সাধারণ মানুষকে বেশ অস্বস্তিতে ফেলেছে। এর কতটা প্রভাব ভোটে পড়বে সেটাই সময় সাপেক্ষিক। পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা দিচ্ছে।

সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় আরও মহার্ঘ হচ্ছে পেট্রোপণ্য। বর্তমানে সর্বাধিক তেল উৎপাদনকারী দেশগুলি তেল উৎপাদনে রাশ টেনেছে। ফলে আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ভোটের মুখে পেট্রোল-ডিজেল–গ্যাসের দাম বাড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026