নিউজ

Petrol Price: লক্ষ্মীবারে পেট্রোল-ডিজেলের দামে বৃদ্ধি, জানুন কলকাতায় কততে বিকোচ্ছে জ্বালানি তেল

প্রতিদিন সকালেই জ্বালানি তেলের (Petrol Price) দাম আপডেট করে দেওয়া হয়। প্রতিদিন সকাল ৬ টা নাগাদ বিভিন্ন জ্বালানি তেলের সংস্থাগুলির তরফে পেট্রোল এবং ডিজেলের দাম আপডেট করা হয়। গোটা দেশের বিচারে পেট্রোল এবং ডিজেলের দামে কোনও তারতম্য না দেখা গেলেও কয়েকটি শহরে জ্বালানির দামে ফারাক দেখা গিয়েছে। কোনো কোনো শহরে দাম কিছুটা বেড়েছে, কোথাও আবার দাম কিছুটা কমতেও দেখা গিয়েছে। এদিন কোথায় কত তে বিকোচ্ছে পেট্রোল ডিজেল?

কলকাতায় বরাবরের মতোই চড়া দাম রয়েছে পেট্রোলের। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম রয়েছে ১০৩.৯৪ টাকা। আর ডিজেলের দাম রয়েছে ৯০.৭৬ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম দেশের মধ্যে সবথেকে চড়া। বাণিজ্য নগরীতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের দাম ৯২.১৫ টাকা। উল্লেখ্য, ১৪ মার্চের আগে পেট্রোল এবং ডিজেলের দাম লিটার প্রতি আরো ২ টাকা করে বেশি ছিল।

নয়া দিল্লিতে মেট্রো শহরগুলির মধ্যে জ্বালানির দাম রয়েছে তুলনামূলক কম। নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম রয়েছে ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম রয়েছে ৯০.৭৬ টাকা। চেন্নাইতে পেট্রোল বিকোচ্ছে লিটার প্রতি ১০০.৭৬ টাকায় এবং ডিজেলের দাম এই শহরে ৯২.৩৫ টাকা। নয়ডাতেও সামান্য বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম। বৃহস্পতিবার এই শহরে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৫.০১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৭.৯৬ টাকা।

উল্লেখ্য, ভারত যেহেতু বহুল পরিমাণে তেল আমদানি করে, তাই এ দেশে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। বিশ্ব বাজারে যদি অপরিশোধিত তেলের দাম বাড়ে তাহলে দেশেও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে থাকে পাল্লা দিয়ে। উল্লেখ্য ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP এর সঙ্গে সিটি কোড লিখে 9224992249 নম্বরে পাঠালে ফোনেই পেয়ে যাবেন জ্বালানির দাম। অন্যদিকে BPCL গ্রাহকদের ক্ষেত্রে নম্বরটি হল 9223112222।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026