পেট্রোল-ডিজেলের দাম নিয়ে একটি বড় আপডেট এসেছে। পেট্রোল কি শীঘ্রই সস্তা হতে পারে? নতুন বছরে এ নিয়ে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। গত কয়েক মাস ধরে তেলের দামে কোনো পরিবর্তন দেখা না গেলেও নতুন বছরে দামে জোরালো বৃদ্ধি হতে পারে। ফলে আরো সমস্যা বৃদ্ধি হতে পারে ভারতের সাধারণ মানুষের। তার পাশাপাশি সমস্যায় পড়বেন যারা যানবাহনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন
২১০০ টাকা ট্যাক্স
সরকার একটি আদেশ জারি করে বলেছে যে, পেট্রোলিয়াম, অপরিশোধিত তেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েলের উপর উইন্ডফল ট্যাক্সে বড় ধরনের বৃদ্ধি করা হয়েছে। সরকারী আদেশ অনুসারে, এখন থেকে ১৭০০ টাকার পরিবর্তে এক টন অপরিশোধিত তেলের উপর ২১০০ টাকা উইন্ডফল ট্যাক্স ধার্য করা হবে। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে এই আদেশ কার্যকর হয়েছে।
ডিজেলে কর বৃদ্ধির সম্ভাবনা
পাশাপাশি ডিজেলের রপ্তানিতে কর বাড়িয়েছে সরকার। ৫ টাকা থেকে বাড়িয়ে ৭.৫ টাকা করা হয়েছে এই কর। অন্যদিকে, এটিএফ সম্পর্কে কথা বললে, এর উইন্ডফল ট্যাক্সের খরচ ১.৫ টাকা থেকে বেড়ে ৪.৫ টাকা হয়েছে।
সব মিলিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই, অপরিশোধিত তেলের উপরে করের পরিমাণ বাড়বে অনেকটা। সেই কারণে একই সাথে পাইকারি বাজারে এই তেলের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাইকারি বাজারে তেলের দাম বাড়লেই এর প্রভাব পড়বে সরাসরি খুচরা বাজারের উপর। কথা বলতে গেলে আগামী কয়েক মাসের মধ্যে, পেট্রোল সস্তা হওয়া তো দুর অস্ত, বরং পেট্রোলের দাম বৃদ্ধি পাবে বলা যেতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…