বেশ কিছুদিন ধরে লাগাতার বৃদ্ধি পাচ্ছিল পেট্রোল এবং ডিজেলের মূল্য। তবে, অতি সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বর্তমানে অপরিশোধিত তেলের দাম বেশ কিছুটা কমে গিয়েছে। বর্তমানে এই তেলের দাম ৬৫ ডলারের নিচে চলে গিয়েছে প্রতি ব্যারেল পিছু। সেই ক্ষেত্রে, এবারে দেশের বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম বেশ কিছুটা সস্তা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
প্রতিদিন সকালে পেট্রোল এবং ডিজেলের দাম বদলে যায়। সরকারি তেল সংস্থাগুলি এই দাম অদলবদল করে এবং পেট্রোল এবং ডিজেলের দাম এর উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন এবং অন্যান্য চার্জ যুক্ত করা হয়।
বুধবার দিল্লিতে পেট্রোলের দাম ছিল প্রতি লিটারে ৯০.৫৬ টাকা। পাশাপাশি ডিজেলের দাম ছিল ৮০.৮৭ টাকা। ফেব্রুয়ারি মাসে পেট্রোল এবং ডিজেলের দাম বেশ কিছুটা উঠে গিয়েছিল এবং এর ফলে পেট্রোল এবং ডিজেল দু’টি অত্যন্ত দামী হয়ে যায়। অন্যদিকে মার্চ মাসে পেট্রোল এবং ডিজেলের দাম বেশ কিছুটা কমে গিয়েছিল। যার ফলে বিশেষজ্ঞ মহলের ধারণা এবারে কিছুটা হলেও পেট্রোলের দাম কমবে। কলকাতায় বর্তমানে পেট্রোলের লিটার প্রতি দাম ৯০.৭৭ টাকা এবং ডিজেলের দাম ৮৩.৭৫ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…