ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Petrol-Diesel Price: এলপিজি সিলিন্ডারের পর এবার এত টাকা দাম কমবে পেট্রোল ডিজেলের! সরকারের সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ

আজকাল সারা দেশে ব্যাপকভাবে মুদ্রাস্ফীতি শুরু হয়েছে এবং সাধারণ মানুষের বাজেট কার্যত নষ্টই হয়ে গিয়েছে। আজকের দিনে মূল্যস্ফীতির কারণে সবাই অত্যন্ত অতিষ্ঠ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া হলেও, সব সময় সব পদক্ষেপ মানুষের জন্য সুবিধাজনক হচ্ছে না। তবে সম্প্রতি এলপিজি সিলিন্ডারের দামে স্বস্তি দিয়ে জনগণকে একটা দারুন খবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরে আলোচনা শুরু হয়েছে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট এর খবর অনুযায়ী মনে করা হচ্ছে আসন্ন বিধানসভা এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবারে পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে পারে সরকার। যদি কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের দাম কমায় তাহলে দেশের বহু মানুষ উপকৃত হবেন। এমনকি যে শহরে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে সেখানেও অনেকটাই কমে যাবে পেট্রোলের দাম।

কেন্দ্রীয় সরকার স্বীঘ্রই পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে পারে যা সাধারণ মানুষকে একটা বড় স্বস্তি দিতে চলেছে। সরকার আনুষ্ঠানিকভাবে এখনো দাম কমানোর ঘোষণা না করলেও যোগাযোগ মাধ্যমে এখনো আলোচনা চলছে দ্রুত। মনে করা হচ্ছে দিওয়ালির আগে পেট্রোলের দাম প্রতি লিটার পিছু চার থেকে পাঁচ টাকা পর্যন্ত কমাতে পারে সরকার। সেই সঙ্গেই ডিজেলের দাম কমতে পারে প্রতি লিটারে ৩ টাকা করে। তবে যদি এরকমটা করা হয় তাহলে বিজেপি সরকার নির্বাচনের আগে একটা বুস্টার ডোজ দেবে সাধারণ মানুষকে। অন্যদিকে সরকার বা কোনো তেল বিতরণ কোম্পানি এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য না জানালেও, বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

এই মাসের শুরুতেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে মূল্যস্ফীতি থেকে স্বস্তি দিয়ে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। এরপর এই মানুষ ২০০ টাকা কমে এলপিজি সিলিন্ডার কিনতে শুরু করেছিলেন। শুধু তাই নয় এই পদক্ষেপ সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক হয়ে উঠেছিল যার কারণে সবার মুখে এখন হাসি ফুটেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026