ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নির্বাচনের আগে পেট্রোল-ডিজেলের দাম কি কমবে 6 থেকে 11 টাকা? কী জানাচ্ছে সরকার?

শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে। বিজনেস টুডের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ভারত সরকার খুব শীঘ্রই পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে পারে। নির্বাচনের আগে এটা একটা বড় ঘোষণা হতে চলেছে। তেল কোম্পানিগুলি এখন বেশ লাভের মুখ দেখেছে। সেই কারণেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা যাচ্ছে। বিজনেস টুডে অনুসারে, আইসিআরএ লিমিটেড গ্রুপের প্রধান গিরিশকুমার কদম বলেছেন যে আইসিআরএ অনুমান করে যে আন্তর্জাতিক পণ্যের তুলনায় ওএমসি-এর লাভ পেট্রোলের জন্য প্রতি লিটারে ১১ টাকা বেশি এবং ডিজেলের জন্য ৬ টাকা বেশি। তিনি বলছেন যে, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিশাল হারে মুনাফা পতনের পরে কয়েক মাসে পেট্রোলের ট্রেড মার্জিন আবার উন্নত হয়েছে। একই সময়ে, অক্টোবরের পরে, ডিজেলের জন্যও এই মার্জিনের উন্নতি হয়েছে।

কত টাকায় দাম কমানো যায়?

ICRA মনে করে যে এই বর্ধিত মার্জিন খুচরা জ্বালানির দাম কমাতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল থাকলে খুব শীঘ্রই, পেট্রোল এবং ডিজেলের দাম অনেকটা কমিয়ে দেবে সরকার। এই হ্রাস প্রতি লিটারে ৬ টাকা থেকে ১১ টাকা পর্যন্ত হতে পারে। আপনাকে জানিয়ে রাখি যে, ২০২২ সালের মে থেকে জ্বালানির দাম পরিবর্তন হয়নি।

অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৮০ মার্কিন ডলার

প্রসঙ্গত, বেঞ্চমার্ক অনুযায়ী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে লেনদেন করছে, দুর্বল চাহিদা, ও লিবিয়া এবং নরওয়েতে উৎপাদন বৃদ্ধির ফলে এই দাম কমছে বলা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

পেট্রোল এবং ডিজেলের দাম এখন কী?

IOCL-এর মতে, দেশের রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা এবং এক লিটার ডিজেলের দাম ৮৯.৬২ টাকা। দেশের আর্থিক রাজধানী মুম্বাইতে, পেট্রোল প্রতি লিটার ১০৬.৩১ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.২৪ টাকা। কলকাতায় পেট্রোল ১০৬.০৩ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯২.৭৬ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026