ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Petrol diesel price: বড়ো সুখবর, দাম কমবে পেট্রোল-ডিজেলের, তেল কোম্পানিগুলি কবে করবে ঘোষণা?

পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে আপনি যদি চিন্তিত থাকেন তবে অবশ্যই আপনারা এই খবরে খুশি হবেন। এক বছরেরও বেশি সময় ধরে পেট্রোল এবং ডিজেলের দামে তেমন কোন পরিবর্তন হয়নি এবং প্রায় একই দামে পেট্রোল এবং ডিজেল এখনো পাওয়া যাচ্ছে। কিন্তু এখন এবারে পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে চলেছে সংস্থাগুলি। বলা হচ্ছে এই বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে কয়েকটি রাজ্যে নির্বাচন হওয়ার কথা। সে ক্ষেত্রে, আগস্ট মাস থেকে পেট্রোল এবং ডিজেলের দাম কমতে পারে। প্রতি লিটার দাম কমবে মোটামুটি ৪ টাকা থেকে ৫ টাকা মত। ফলে সব মিলিয়ে লাভ হবে সাধারণ মানুষের।

একটি গবেষণায় জানা যাচ্ছে, তেল কোম্পানিগুলির মূল্যায়ন এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত। জ্বালানি বিপণন ব্যবসায় আয় নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা থাকলেও, OPEC+ এর অন্তর্ভুক্ত দেশগুলি আগামী ৯ থেকে ১২ মাসের মধ্যে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি করতে পারে। তেল কোম্পানিগুলি আশা করছে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৮০ ডলারের নিচেই থাকবে। তবে এটি নির্ভর করবে ২০২৩ অর্থ বর্ষের দামের উপরে।

বিদেশের মার্কেটে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলেও নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে যেহেতু ভারতের কিছু বড় রাজ্যে নির্বাচন রয়েছে তাই তেল কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন পেট্রোল এবং ডিজেলের দাম কিছুটা করে কমানো হয়। রিপোর্ট অনুযায়ী পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৪ থেকে ৫ টাকা মত কম করতে পারে তেল কোম্পানিগুলি। তেলের দাম কিছুটা নির্ভর করে ডলারের নিরিখে ভারতীয় রূপির অবস্থানের উপরে। তাই সেদিক থেকে দেখতে গেলেও, কিছুটা দাম কমতে পারে তেলের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026