ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : পাকিস্তানের দুধের দাম আকাশছোঁয়া মহরমে। এই দিন পাকিস্তানে দুধের দাম পেট্রোলের দামের থেকেও বেশি হয়। স্বাভাবিকভাবেই এই মহরমের দিন দুধ কেনা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। পাকিস্তানের স্থানীয় সংবাদপত্রে একটি তথ্য উঠে এসেছে, মহরমের দিন করাচি শহরে দুধের দাম প্রতি লিটারে প্রায় ১৪০ টাকা পর্যন্ত হয়ে যায়। তবে এই দিন কিন্তু পেট্রোল আর ডিজেলের দাম অনেক কমে যায়।এটা বেশ মজার ব্যাপার।
এইদিন করাচিতে ডিজেলের দাম ছিল প্রতি লিটারে ৯১ টাকা আর প্রতি লিটারে ১১৩ টাকা ছিল পেট্রোলের দাম। আশ্চর্যের বিষয় এই দিনে দুধ বিক্রি হয়েছিল ১৪০ টাকা লিটারে। এই দাম প্রতি জায়গায় এক না হলেও প্রায় ১২০ থেকে ১৪০ টাকা লিটারের কাছাকাছি ছিল।
এক সরকারী মুখপাত্রের কাছ থেকে জানা যাচ্ছে মহরমের দিন দুধের প্রচুর চাহিদার কারণেই এই দাম লাগামছাড়া হয়ে যায়। পাকিস্তানে মহরমের দিন তাজিয়া নিয়ে যাত্রার সময় দুধ, ফলের রস বিতরণ করা হয়।
এই কারণেই দুধের এত চাহিদা। আর চাহিদা বাড়লে দাম তো বাড়বেই, এটাই স্বাভাবিক। তবে এতে অন্য কারোর সমস্যা না হলেও সাধারণ মানুষদের সমস্যার মুখে পড়তে হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…