পেট্রোল ও ডিজেলের স্থানীয় দামের পতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিশ্বব্যাপী তেলের দাম ১৪ শতাংশ হ্রাস পাওয়ায় টানা চতুর্থ দিন দাম কমলো পেট্রোল ও ডিজেলের। যা ২০১৬ সালের জানুয়ারির পর তেলের বাজারে পেট্রোল ও ডিজেলের দামের বৃহত্তম সাপ্তাহিক শতাংশ হ্রাস। আজকের মূল্য সংশোধনীর পরে, দেশের মেট্রো শহরগুলোতে ডিজেলের দাম লিটার প্রতি ৭-৮ পয়সা ও পেট্রোলের দাম লিটার প্রতি ৪ পয়সা কমেছে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিল্লিতে সোমবার পেট্রোলের দাম লিটার প্রতি ৭১.৪৯ টাকা থেকে কমে ৭১.৪৪ টাকা হয়েছে। ডিজেলের দাম গতকালের চেয়ে প্রতি লিটারে ৭ পয়সা কমে ৬৪.০৩ টাকায় এসে নেমেছে। সোমবার সরকারী তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ২২-২৩ পয়সা এবং ২০-২১ পয়সা কমিয়েছে।
আরও পড়ুন : পর পর চার দিন কমলো সোনার দাম, জানুন আজ সোনার দাম কত
কলকাতায়, পেট্রোল গতকালের দামের তুলনায় ৫ পয়সা কমে প্রতি লিটার ৭৪.১১ টাকায় বিক্রি হচ্ছে। ডিজেলের দাম গতকালের তুলনায় ৭ পয়সা কমে লিটার প্রতি ৬৬.৩৬ টাকায় পাওয়া যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…