শুক্রবার ইন্ডিয়ান ওয়েলের তরফে জানানো হয়েছে, আগামী পয়লা এপ্রিল থেকে বিএস6 পেট্রোল ডিজেল বিক্রির জন্য দাম বাড়ানো হবে জ্বালানি তেলের। সংস্থার চেয়ারম্যান সঞ্জীব সিং বলেছেন, বিএস6 স্টেজের জ্বালানি তেল দেওয়ার জন্য ইন্ডিয়ান অয়েলের ১৭,০০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে। এই টাকা খরচ হয়েছে ইন্ডিয়ান অয়েলের সংশোধনাগার গুলো আপগ্রেড করতে।
এতদিন বিএস4 স্টেজের জ্বালানি তেল তৈরি করতে পারতো এই সংশোধনাগার গুলি। এবার থেকে সেগুলোতে বিএস6 স্টেজের তেল শোধন হবে, যাতে সালফারের পরিমাণ আগের তুলনায় পাঁচ গুণ কমে যাবে। ফলে বায়ুদূষণ কমবে অনেকটাই। তবে ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান সঞ্জীব সিং বলেছেন এর ফলে সামান্য দাম বাড়বে তেলের। তবে তিনি আশ্বস্ত করেছেন যে বাড়বে তা খুবই সামান্য পরিমাণে বাড়বে, গ্রাহকদের কোনোরকমই বেশি খরচ হবে না।
আরও পড়ুন : এবার আরও সহজ, গ্যাস বুকিং-এ শুরু নতুন পদ্ধতি
ইন্ডিয়ান অয়েলের পাশাপাশি বিপিসিএল, এইচপিসিএল ও তাদের সংশোধনাগারে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে। ফলে সব সংস্থায় যে তেলের দাম বাড়বে এ বিষয়ে কোনো সংশয় নেই। এখন কত করে দাম বাড়ে পয়লা এপ্রিল থেকে সেটাই দেখার। গত মাসেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছিল পয়লা এপ্রিল থেকেই বিএস6 স্টেজের তেলের জন্য দাম বাড়ানো হবে জ্বালানি তেলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…