ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

গ্যাসের পর ফের ধাক্কা জ্বালানি তেলে! সেঞ্চুরি-র দোরগোড়ায় পেট্রোল

তেলের দরে রক্ষা নেই। দোসর রান্নার গ্যাস। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির একদিনের মধ্যে ফের বড়সড় ধাক্কা জ্বালানি গ্যাসে। একদিনে লিটারপ্রতি পেট্রলের দাম বাড়ল ৪০ টাকা। ফলে প্রথমবার শহর কলকাতায়। আজ ৯৯ টাকা ছাড়িয়ে ‘সেঞ্চুরি’র দোরগোড়ায় পৌঁছে গেল পেট্রলের দর।

এমনিতেই বেলাগাম তেলের দরে বাজারে খাদ্যপণ্য এবং অন্যান্য জিনিসপত্র এখন আগুন। গৃহস্থের সংসার খরচ বাড়িয়ে বৃহস্পতিবার, জুলাইয়ের প্রথম দিনে ২৫.৫০ টাকা দামি হয়েছে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার। ফলে কলকাতায় গ্রাহকদের তা কিনতে হবে ৮৬১ টাকা খরচ করে। আজ আইওসি-র পাম্পে এক লিটার হয়েছে ৯৯.০৪ টাকা। এ দিন অবশ্য ডিজেলের দাম একই আছে, ৯২.০৩ টাকা। এই নিয়ে ডিসেম্বর থেকে মোট ২৫০.৫০ টাকা বাড়ল রান্নার গ্যাস। আর ওই সময় থেকে পেট্রল ও ডিজেল দামি হল যথাক্রমে ১৫.১৭ এবং ১৬.০৪ টাকা।

হোটেল-রেস্তরাঁয় রান্নার ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও এ দিন ৮৪.৫০ টাকা বেড়ে হয়েছে ১৬২৯ টাকা। করোনা সঙ্কটের মধ্যেই নিত্য প্রয়োজনীয় জ্বালানির এমন বিপুল দর বৃদ্ধি নিয়ে এ দিন মোদী সরকারকে বিঁধেছেন কংগ্রেস, সিপিএম-সহ বিরোধী দলের নেতারা।

তবে অভিযোগ, কোনও সমালোচনাকেই কার্যত আমল দিচ্ছে না সরকার। সংশ্লিষ্ট মহলের দাবি, আরও বড় সমস্যা ‘চুপচাপ’ ভর্তুকিতে কোপ। খেয়াল করে দেখবেন, গত বছর এপ্রিলে কলকাতার গ্রাহক সিলিন্ডার পিছু ১৮৯.৫৭ টাকা ভর্তুকি পেলেও মে মাসে তা ‘উধাও’ হয়। তার পর থেকে ভর্তুকি জমা পড়ছে প্রতি সিলিন্ডার মাত্র ১৯.৫৭ টাকা। অনেক জায়গায় সেটুকুও অমিল। অবিলম্বে এলপিজি-র বর্ধিত দর প্রত্যাহারের দাবি তুলে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অভিযোগ, ‘‘আমজনতার জীবনের উপর মোদী সরকারের অপরাধমূলক আক্রমণের কোনও সীমা নেই।’’

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026