নিউজ

কোলে হাঁস, সঙ্গে পোষ্য কুকুর, লকডাউনে তাদের নিয়েই বাড়ির পথে পরিযায়ী শ্রমিক

শ্রেয়া চ্যাটার্জি – বাড়ি ফিরতে মরিয়া হয়ে পড়েছেন পরিযায়ী শ্রমিকের দল। লকডাউনে ঘোষণা হওয়ায় তাই হেঁটে হেঁটেই বাড়ি ফিরেছেন অনেকে। মাথায় ব্যাগ, কোলে বাচ্চা নিয়ে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারের লোকজন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আরেকটি ছবি, পরিযায়ী শ্রমিকের হাতে একটি হাঁস এবং একটি ছোট্ট কুকুর বাচ্চা। বাড়ি ফেরার পথে তাদেরও কোলে করে নিয়ে আসছেন। ফেলে রেখে আসতে পারেননি। কি করে আসবেন? তাদের কেউ যে তারা ছোটবেলা থেকেই সন্তান স্নেহে লালন-পালন করেছেন। ছোটবেলা থেকে থাকতে থাকতে এরাও পরিবারের একজন হয়ে যায়।

বাড়িতে শিশুরা থাকলে এরাও শিশুদের সঙ্গে বেশ মিশে যায়। করোনা ভাইরাস হওয়াতে প্রায় গোটা বিশ্ব জুড়ে লকডাউন চলছে। রাস্তাঘাট, যানবাহন, দোকানপাট সব বন্ধ। মানুষজনের আনাগোনা নেই। এমন পরিস্থিতিতে পথের কুকুর, বিড়াল যাতে করে একটু ভরপেট খেয়ে থাকতে পারে, সেই কারনে অনেক পশু প্রেমিকরাই হাতে খাবার নিয়ে রাস্তায় নেমে পড়েছেন তাদেরকে খাবার দিতে। পশুদের প্রতি ভালোবাসা না থাকলে এমনটা হয় না।

পরিযায়ী শ্রমিকরা নিজের এত কষ্ট করে বাড়ি ফিরছেন তার উপরে আবার কোলে করে নিয়েছেন তাদের পোষ্যদের। হয়তো ছোটবেলা থেকেই তাদেরকে লালন-পালন করছেন তাই মায়া ত্যাগ করে এদেরকে সেই জায়গায় ফেলে রেখে আসতে পারেননি। সন্তান স্নেহের বুকে টেনে নিয়েছেন। পশুদের থেকে করোনা ছড়াতে পারে এই আতঙ্কে অনেকেই তাদের পোষ্যকে নিজেদের থেকে আলাদা করে দিয়েছেন। অসহায় হয়ে পড়েছে সেই পোষ্যের দল। এমন সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখা গেছে। যা খুবই অমানবিক, হৃদয়বিদারক ঘটনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026