আন্তর্জাতিক ক্রিকেটে দীনেশ কার্তিকের লড়াইটা একেবারেই সহজ ছিল না। ছোটবেলার বান্ধবীকে বিয়ে এবং তার নিকট থেকে বিশ্বাসঘাতকতা, একাধিকবার স্বপ্ন ভেঙেছে দীনেশ কার্তিকের। জানলে অবাক হবেন মাত্র ২১ বছর বয়সে দীনেশ কার্তিক তার ছোটবেলার বন্ধু নিকিতাকে বিয়ে করেন। ২০০৭ সালে পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের চার হাত এক হয়েছিল। তবে সুখের সংসার বেশিদিন স্থায়ী হয়নি তাদের।
মাত্র ২১ বছর বয়সে বিবাহিত জীবনে পদার্পণ করলেও কখনো দাম্পত্য জীবন সুখের হয়নি দীনেশ কার্তিকের। যদিও নিকিতা আর দীনেশের বিয়ে উভয় পরিবারের সম্মতিতে হয়েছিল। তবে দীনেশ কার্তিক এবং নিকিতার বিবাহিত জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে কার্তিকের ঘনিষ্ঠ বন্ধু মুরালি বিজয়ের নাম উঠে আসে।
নিকীতার সঙ্গে মুরালি গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি দীনেশ কার্তিকের স্ত্রী মুরালির সাথে সম্পর্কে জড়িয়ে গর্ভবতীও হয়ে পড়েন। এই খবর প্রকাশ্যে আসতেই বিয়ের পাঁচ বছর পর অর্থাৎ, ২০১২ সালে, নিকিতা বানজারা ও দীনেশ ডির্ভোস হয়। এরপর কার্তিকের বন্ধু মুরালি বিজয়ের সাথে বিয়ে করেন নিকিতা।
চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনার কারণে একেবারেই ভেঙে পড়েন দীনেশ কার্তিক। এরপর দীনেশ কার্তিক স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। অবশেষে দীপিকার সাথে ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক এবং দীপিকা পাল্লিকাল গত বছরই যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। বর্তমানে দীনেশ কার্তিক কেবল তার পারিবারিক জীবনেই সুখী নন বরং বর্তমানে ভারতীয় ক্রিকেটে সেরা ফিনিশার হিসেবে নিজের দাবীদায়িত্ব পেশ করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…