খেলা

Sanju Samson: ফেসবুকে প্রেম, এরপর বিয়ে, বলিউড অভিনেত্রীর চেয়ে লাবণ্যময় ভারতীয় এই ক্রিকেটারের স্ত্রী

ভারতীয় ক্রিকেটার এবং বলিউড ইন্ডাস্ট্রি, সম্পর্ক যেন অতি নিবে। যুগের পরিবর্তনে একাধিক ভারতীয় ক্রিকেটার বলিউড অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমনকি সাত পাকে বাঁধা পড়েছেন অগণিত ক্রিকেটার। তবে টিম ইন্ডিয়া এই ক্রিকেটারের প্রেম কাহিনী বলিউডের সাথে সম্পর্কিত না থাকলেও হার মানাবে যেকোনো সিনেমার গল্পকে। টিম ইন্ডিয়ার অনেক খেলোয়াড়ের প্রেমের গল্প কোনও ছবির গল্পের চেয়ে কম নয়। ২৭ বছর বয়সী ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের প্রেমের গল্প খুব কম মানুষই জানেন। চলুন জেনে নেওয়া যাক ভারতীয় এই ক্রিকেটারের না জানা প্রেমের কাহিনী।

ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বিয়ের আগে তিনি প্রায় ৫ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। তার স্ত্রী চারুলতা, ছিলেন তার কলেজের সহপাঠী। সঞ্জু এবং চারু তিরুবনন্তপুরমের মার ইভানিওস কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন। তবে কলেজে দুজনের পড়ার বিষয়বস্তু ছিল সম্পূর্ণ ভিন্ন। যেখানে সঞ্জু স্যামসান শুধুমাত্র বিএ করেছেন সেখানে তার স্ত্রী মার ইভানিওস কলেজ থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। দুজনের বিষয়বস্তু ভিন্ন হওয়ার কলেজে কখনো একে অপরের সাথে পরিচিতি ঘটেনি তাদের।

তবে কলেজে থাকাকালীন সঞ্জু স্যামসন ফেসবুকে চারুলতাকে একটি অনুরোধ পাঠিয়েছিলেন এবং সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হতে থাকে। সঞ্জু এবং চারুলতার সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে শুরু করে। এরপর দুই পরিবারের সম্মতিতে ৫ বছর সম্পর্কে থাকার পর, ২২ ডিসেম্বর ২০১৮ সালে তাদের বিয়ের সম্পন্ন হয়।

আপনাদের জানিয়ে রাখি, সঞ্জু স্যামসন খ্রিস্টান ধর্মাবলম্বী আর অন্যদিকে চারুলতা হিন্দু ঘরে জন্মেছিলেন। তবে তাদের দুজনের সম্পর্ক ভালোভাবে মেনে নিয়েছিল দুই পরিবার। জানলে অবাক হবেন, সঞ্জু স্যামসনের স্ত্রী সৌন্দর্যে কোন বলিউড অভিনেত্রীর চেয়ে কম নয়। বরং রূপে গুনে যেকোন বলিউড অভিনেত্রীকে পেছনে ফেলতে পারেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026