বর্তমানে ভারতীয় ক্রিকেট দল শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। আজ সিরিজের শেষ ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ইতিমধ্যে হাতে একটি ম্যাচ বাকি রেখে ওডিআই সিরিজ জিতে নিয়েছে ভারত। তবে শ্রীলঙ্কাকে একদিনের ক্রিকেটে হোয়াইটওয়াশ করতে সর্বশক্তি ব্যবহার করবেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ জেতার পর বর্তমানে ভারতীয় ক্রিকেট দল সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছে। তবে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার অক্ষর প্যাটেল বর্তমানের সংবাদমাধ্যমে রয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে। আসলে অক্ষর প্যাটেল নিজের হবু স্ত্রীর জন্য সংবাদ শিরোনামে রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, অক্ষর প্যাটেলের হবু স্ত্রীর ছবি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার নজরে এসেছে। আর এরপর থেকে নেট পাড়ায় আলোচিত হচ্ছেন ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল।
আসলে, সৌন্দর্যে অক্ষর প্যাটেলের হবু স্ত্রী স্বর্গের কোনো অপ্সরার চেয়ে কম নন বলে মনে করছেন নেট প্রেমীরা। বেশ কয়েকদিন আগে অক্ষর প্যাটেলের এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় এই ক্রিকেটারের হবু স্ত্রী মেহা প্যাটেল পেশায় একজন ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদ। তিনি অক্ষরের ডায়েট এবং ফিটনেসের যত্ন নেন। ইতিপূর্বে আইপিএলেও বিভিন্ন সময় গ্যালারিতে বসে অক্ষর প্যাটেলকে সাপোর্ট করতে দেখা গেছে।
একটি গুজরাটি ওয়েবসাইট অনুসারে, জানুয়ারির শেষ সপ্তাহে অক্ষর প্যাটেল তার বাগদত্তা মেহা প্যাটেলকে বিয়ে করবেন। ২৬ জানুয়ারি ভাদোদরার জেড গার্ডেনে অনুষ্ঠিত হতে পারে বিয়ের মূল অনুষ্ঠান। এদিকে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ থেকে ছুটি নিয়েছেন অক্ষর প্যাটেল। তারপর সোশ্যাল মিডিয়ায় জল্পনা উঠেছে যে, বহুদিনের বান্ধবী মেহার সাথে সাত পাকে বাঁধা পড়ার জন্য দুটি সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। সূত্রের খবর, অক্ষর প্যাটেলের বিবাহোত্তর সংবর্ধনা ২৬ বা ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…